কোহলিকে টপকে গেলেন রোহিত, একনম্বর স্থান দখল করলেন ইংল্যান্ডের রুট
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (virat kohli) সময় ভাল যাচ্ছে না। তাঁর ব্যাটে রান নেই, সমালোচনায় ক্ষতবিক্ষত হচ্ছেন। আকিব জাভেদের মতো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারও কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করছেন। কতটা বাজে অবস্থা হলে এমনটা সম্ভব। আইসিসি ক্র
শেষ আপডেট: 1 September 2021 13:03
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (virat kohli) সময় ভাল যাচ্ছে না। তাঁর ব্যাটে রান নেই, সমালোচনায় ক্ষতবিক্ষত হচ্ছেন। আকিব জাভেদের মতো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারও কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করছেন। কতটা বাজে অবস্থা হলে এমনটা সম্ভব। আইসিসি ক্রম তালিকায় (iccranking) কোহলির অবস্থান ছয়ে।
বরং রোহিত শর্মা (rohit sharma) টপকে গিয়েছেন তাঁর অধিনায়ককে। রোহিত রানের মধ্যে রয়েছেন, তারই প্রতিফলন পড়েছে আইসিসি ক্রম তালিকায়।
https://twitter.com/ICC/status/1432987912589688836
কেরিয়ারে এই প্রথমবার রোহিত প্রথম পাঁচে জায়গা করে নিলেন। আগে বিরাট ছিলেন পঞ্চম স্থানে। তাঁকে সরিয়েই সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন রোহিত। তাঁর সংগ্রহ ৭৭৩ রেটিং পয়েন্ট। বিরাটের সংগ্রহ ৭৬৬ রেটিং পয়েন্ট। শেষ ৫২টি টেস্ট ইনিংসে একটিও শতরান করতে পারেননি বিরাট।
আরও পড়ুন: সামনের বছর থেকে আইপিএলে ১০টি দল, ৫ হাজার কোটি টাকা মুনাফা চায় বোর্ড
এদিকে, প্রায় ৬ বছর পর আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট তাঁর রেটিং পয়েন্ট ৯১৬। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন ইউলিয়ামসনকে সরিয়ে এক নম্বরে উঠেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৯০১। তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৮। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার লাবুশেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'