যশ দয়াল ও রোহিত শর্মা
শেষ আপডেট: 8 April 2025 15:30
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে (IPL) রানের খরা কাটছে না রোহিত শর্মার (Rohit Sharma)। গতকাল ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম হয়ে উঠতে পারত কামব্যাকের মঞ্চ। বদলে ঘনিয়ে এল কালরাত্রি। মাত্র ১৭ রানেই আউট হলেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। আর আউট হলেন যাঁর হাতে তিনি আনকোরা পেসার যশ দয়াল (Yash Dayal)।
গতকাল পরপর দু'বল বাউন্ডারির বাইরে হাঁকান রোহিত। যখন মনে হচ্ছিল এবার বড় রানের লক্ষ্যে এগোচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, ঠিক তখনই ছন্দপতন। বাঁহাতি পেসারের দুর্ধর্ষ ইনসুইংয়ে উইকেট ছত্রখান। ক্লিন বোল্ড হয়ে ডাগ আউটে ফিরে যান রোহিত৷
Rohit Sharma stumps are flying even against Yash Dayal also.
— Sujeet Suman (@sujeetsuman1991) April 7, 2025
Imagine the situation when he will travel to England.I hope BCCI takes a wise decision and keeps the team ahead of him.pic.twitter.com/DIBsT4zypI
কিন্তু লড়াই শেষে তো সবকিছুই চুকেবুকে যায়। বাইশ গজের লড়াই মাঠেই শুরু, মাঠেই খতম। তাই যশ যখন মুম্বইয়ের ড্রেসিং রুমে নিজের জার্সি নিয়ে রোহিতের সঙ্গে দেখা করতে যান, তখন তাঁর জন্য অপেক্ষা করেছিল চমক৷ তরুণ বোলারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তাঁর জার্সিতে সই করে দেন রোহিত। সঙ্গে লেখা: ‘বেস্ট উইশেস’। পরে নিজের ইনস্টাগ্রামে সেই জার্সির ছবি শেয়ার করে যশ ক্যাপশন দেন: ‘গভীরভাবে কৃতজ্ঞ। সত্যিই স্মরণীয় মুহূর্ত।’ এই ছবি ছড়ানো মাত্র সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়৷ অনেকেই ছন্দ হারানো সত্ত্বেও রোহিতের মহানুভবতাকে কুর্নিশ জানান।
Yash Dayal's Instagram post for Rohit Sharma. ❤️
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 8, 2025
- Rohit signed the jersey for Dayal. ????♂️ pic.twitter.com/my2BYUoA0Z
ম্যাচের পর এই নিয়ে কোচ মাহেলা জয়বর্ধনেকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ওপেনে নামা ডান হাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে বাম হাতি বোলারকে খেলানো পরিচিত রণকৌশল। অনেক বছর ধরেই এটা চলে আসছে। অনেক দল এই স্ট্র্যাটেজি কাজে লাগায়। তবে রোহিত খাটছে। ট্রেনিংয়ে প্রচুর পরিশ্রম করছে৷ তা ছাড়া ও অভিজ্ঞ খেলোয়াড়ও বটে।’
এরপর যশের সেই সুইং ডেলিভারি নিয়ে জয়বর্ধনে বলেন, ‘বলটা দুর্দান্ত ছিল। লেট সুইং হয়। যা রোহিতের ডিফেন্স ভেদ করে যায়। এই নিয়ে অতিরিক্ত কাটাছেঁড়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমাদের আরও পরিশ্রম করা প্রয়োজন।’