Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও কাটেনি ধোঁয়াশা, রোহিতের অধিনায়কত্ব নিয়ে একমত নয় নির্বাচক কমিটি

চ্যাম্পিয়ন্স ট্রফি খুব একটা খারাপ যায়নি। ফাইনালে ব্যাট হাতে রান পেয়েছিলেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তা সত্ত্বেও রোহিত শর্মার অধিনায়কত্ব, বিশেষ করে টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টির ফয়সালা যত সহজে মিটে যাবে বলে মনে করা হচ্ছিল, ততটা সহজে মেটেনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও কাটেনি ধোঁয়াশা, রোহিতের অধিনায়কত্ব নিয়ে একমত নয় নির্বাচক কমিটি

রোহিত শর্মা

শেষ আপডেট: 16 March 2025 12:26

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি খুব একটা খারাপ যায়নি। ফাইনালে ব্যাট হাতে রান পেয়েছিলেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তা সত্ত্বেও রোহিত শর্মার অধিনায়কত্ব, বিশেষ করে টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টির ফয়সালা যত সহজে মিটে যাবে বলে মনে করা হচ্ছিল, ততটা সহজে মেটেনি। বিসিসিআইয়ের এক আধিকারিকের মতে, এখনও পর্যন্ত রোহিতের হাতে দলের রাশ তুলে দেওয়া নিয়ে সমস্ত পক্ষ ঐকমত্যে পৌঁছয়নি। কথা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল শেষ হওয়ার পরই সামনে আসবে।

উল্লেখ্য, ওয়ান ডে-তে টিম ইন্ডিয়া ছন্দে থাকলেও সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে দলের টেস্ট পারফরম্যান্স নিয়ে। প্রথমে নিউজিল্যান্ডের হাতে ঘরের মাটিয়ে হোয়াইটওয়াশ, তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে ৩-১-এ সিরিজ হার—যার পরই অধিনায়ককে নিশানা করেন সমর্থকেরা। ব্যাট হাতেও একেবারেই ফর্মে ছিলেন না তিনি। শুধু অধিনায়ক রোহিত নন, ব্যাটসম্যান রোহিতের উপরেও চাপ ঘরে-বাইরে এতটাই বাড়ছিল যে, শেষ টেস্টে নিজেকে দল থেকে সরিয়ে নেন তিনি। পরে যুক্তি হিসেবে জানান, দলে একসঙ্গে একাধিক অফ ফর্মে থাকা ক্রিকেটার থাকতে পারেন না। তাই নিজেকে সরানোর সিদ্ধান্ত।

সেই টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তিনি নিজে এখন চোটের জন্য দলের বাইরে। অন্যদিকে তরুণ ক্রিকেটারদের মধ্য থেকে সেভাবে প্রতিশ্রুতিমান কেউ, যিনি দলের হাল ধরতে পারেন, তেমন কোনও মুখও নির্বাচকদের নজরে আসছে না। আর এই দুই কারণে রোহিতের কুর্সি টাল খেলেও তিনি গদিচ্যুত হচ্ছেন না।

তবে বিষয় যাই হোক না কেন, নির্বাচকদের সবার ভোট যে মুম্বইকরের পক্ষে নেই, এতদিনে তা স্পষ্ট। ২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সফর। প্রথম ম্যাচ লিডসে। তার আগে টেস্টে আলাদা কোনও অধিনায়ককে বেছে নেওয়া হবে? আদতে যাই ঘটুক না কেন, ফলাফল আইপিএল শেষ হওয়ার আগে পাওয়া মুশকিল। সূত্রের খবর, আইপিএল শুরু হলেই ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু হবে। তবে নির্বাচক কমিটি আইপিএল চলাকালীন ছুটিতে থাকে। ফলে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

আর এক্ষেত্রে কোচ গম্ভীরের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটাও প্রধানত দুটো কারণে। এক, যেহেতু গম্ভীর ঘোষিতভাবে খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্মের হয়ে সওয়াল করে এসেছেন, তাই এটা দেখার বিষয় হতে চলেছে, টেস্টে ছন্দহারা রোহিতকে তিনি কতটা অনুমোদন দেন বা আদৌ অনুমোদন দেন কি না। দ্বিতীয়ত, ‘দল-আগে’ নীতির সমর্থক তিনি। ফলে আগামি তিন থেকে চার বছরের জন্য টিম তৈরি করতে হলে সেখানে রোহিত আদৌ জায়গা করে নিতে পারেন কি না, সেটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে।


```