Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Rohit Sharma: 'রোহিতই জেতাবে ভারতকে, যদি...', কে বললেন একথা?

পাশাপাশি অধিনায়ক হিসেবে রোহিতের সামনে এক অনন্য রেকর্ডেরও হাতছানি রয়েছে।

Rohit Sharma: 'রোহিতই জেতাবে ভারতকে, যদি...', কে বললেন একথা?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 9 March 2025 09:56

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মন্তব্য করেছেন, যদি ফাইনাল ম্যাচে রোহিত শর্মা ২০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারেন, তাহলে চোখ বন্ধ করে টিম ইন্ডিয়া জিতবে। রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে নামতে প্রস্তুত টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচের আগে আকাশ চোপড়া জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেট দলকে এই ফাইনাল ম্যাচটা জিততে হলে হিটম্যানকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিতই সাফল্যের চাবিকাঠি?

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, রোহিতের উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নির্ভীক ব্যাটিং করা। সঙ্গে তিনি এও যোগ করেছে, যদি এই ম্যাচে শর্মা'জি অন্তত ২০ ওভার ব্যাট করতে পারেন, তাহলে টিম ইন্ডিয়া আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারবে। পাশাপাশি হিটম্যানের অধিনায়কত্বেরও প্রশংসা করলেন তিনি। মনে করিয়ে দিলেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার দল ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটাতেই হেরেছিল।

আকাশ চোপড়া বললেন, 'গত তিনটে সাদা বলের টুর্নামেন্টে রোহিতের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল মাত্র একটা ম্যাচেই পরাস্ত হয়েছে। আর সেটা ২০২৩ সালের ১৯ নভেম্বর আয়োজিত ফাইনাল ম্যাচ। যদি টিম ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারে, তাহলে রোহিত এবং কোহলির ঝুলিতে চারটে করে আইসিসি ট্রফি চলে আসবে। আর কোনও ভারতীয় ক্রিকেটারের এমন রেকর্ড নেই। আজ রোহিতের থেকে আমরা কী প্রত্যাশা করতে পারি? আমি তো বলব, যাও এবং নির্ভীক ব্যাটিং করো। যতক্ষণ পারো, উইকেটে টিকে থাকো। কারণ রোহিত যদি ২০ ওভার খেলতে পারে, তাহলে আমি নিশ্চিত যে ভারত এই ম্যাচটা ১০০ শতাংশ জিতবে।'

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৪১, ২০, ১৫ এবং ২৮ রান করেছেন। শুরুটা ভাল করলেও কোনও ম্যাচেই লম্বা রানের ইনিংস তিনি খেলতে পারেননি। ফাইনাল ম্যাচে এই বাধা তিনি অবশ্যই অতিক্রম করতে চাইবেন। আশা করা যায়, কিউয়িদের বিরুদ্ধে তিনি বিধ্বংসী মেজাজে ব্যাট করবেন।

পাশাপাশি অধিনায়ক হিসেবে রোহিতের সামনে এক অনন্য রেকর্ডেরও হাতছানি রয়েছে। রোহিতই একমাত্র অধিনায়ক যিনি ভারতীয় ক্রিকেট দলকে চারটে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, একদিনের বিশ্বকাপ ফাইনাল, টি-২০ বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল।


```