Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘বাউচার ভুল তথ্য ছড়াচ্ছেন!’ রোহিতকে মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরানো নিয়ে বিস্ফোরক ঋতিকা

রোহিত যে দলের নেতৃত্বের চাপে ব্যাটিংয়ের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়েছে, সেটি গত কয়েকবছরে দেখা গিয়েছে।

‘বাউচার ভুল তথ্য ছড়াচ্ছেন!’ রোহিতকে মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরানো নিয়ে বিস্ফোরক ঋতিকা

শেষ আপডেট: 6 February 2024 16:40

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মাকে কেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে সরানো হল, সেই নিয়ে বিতর্ক অব্যাহত। রোহিতের বদলে হার্দিক পান্ডিয়াকে দলের নেতা করা হয়েছে। কিন্তু এই নিয়ে বিতর্ক কম হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বই ফ্রাঞ্চাইজি দলের কোচ মার্ক বাউচার কেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে, সেই নিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, রোহিতকে দলের নেতৃত্ব থেকে সরানোর বিষয়টি কঠিন ছিল। কিন্তু কিছু করার ছিল না। কারণ আমরা চেয়েছিলাম, ব্যাটার রোহিতকে ছন্দে ফেরাতে। তাই চাইনি নেতৃত্বের চাপ ওঁর ব্যাটিংয়ে ছাপ ফেলুক। 

রোহিত যে দলের নেতৃত্বের চাপে যে ব্যাটিংয়ের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়েছে, সেটি গত কয়েকবছরে দেখা গিয়েছে। সেটি রোহিতের সঙ্গে কথা বলে করা হয়েছে কিনা, সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে।

বাউচার বলেছেন, ভারতে রোহিত একটা আবেগের নাম, ওঁকে সরানো নিয়ে অনেক কথা হচ্ছে, কারণ ভারতে সবকিছু আবেগ দিয়ে বিচার করা হয়ে থাকে।

বাউচারের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রোহিতের স্ত্রী ঋতিকা সাজদে। তিনি মুখে কিছু না বলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, এই নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

ঋতিকা মেসেজ লিখলেও কেন কিসের ভুল তথ্য সেটি ব্যাখ্যা করেননি। তবে তাঁর স্বামীকে মুম্বই ইন্ডিয়ান্স দলের নেতা থেকে সরানো মানতে পারছেন না, তা পরিষ্কার হয়ে গিয়েছে।

রোহিতকে অধিনায়ক পদ থেকে সরিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়ার ঘটনায় মুম্বই ক্রিকেটমহলেও নানা সমালোচনার ঝড় উঠেছিল। রোহিত অনুরাগীরা বিক্ষোভও দেখান ওয়াংখেড়ের সামনে গিয়ে। তবে এটা ঠিক, এর পিছনে যে মুম্বই ফ্রাঞ্চাইজি দলের কর্তাদের সায় রয়েছে, সেটিও একমহল মনে করছে।


```