Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোটের কারণে ছিটকে গেলেন রোহিত, ধোনিদের বিপক্ষে নেতা পোলার্ড

দ্য ওয়াল ব্যুরো : এম এস ধোনি বনাম রোহিত শর্মা সাক্ষাৎ ঘটছে না শুক্রবার। ধোনিদের বিপক্ষে ম্যাচের আগেই আজ ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ম্যাচের অধিনায়কত্ব করবেন কাইরন পোলার্ড। সকাল থেকেও বোঝা যায়নি রোহিত

চোটের কারণে ছিটকে গেলেন রোহিত, ধোনিদের বিপক্ষে নেতা পোলার্ড

শেষ আপডেট: 22 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : এম এস ধোনি বনাম রোহিত শর্মা সাক্ষাৎ ঘটছে না শুক্রবার। ধোনিদের বিপক্ষে ম্যাচের আগেই আজ ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ম্যাচের অধিনায়কত্ব করবেন কাইরন পোলার্ড। সকাল থেকেও বোঝা যায়নি রোহিত খেলবেন না। কিন্তু টস হওয়ার আগে আচমকা মুম্বই শিবির থেকে ঘোষণা করা হয়, রোহিতের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট অনুভূত হচ্ছে। সেই কারণে তিনি মাঠে নামতে পারবেন না। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন পোলার্ড। দুটি কারণে মুম্বই শিবির রোহিতকে খেলানোর ঝুঁকি নেয়নি। বর্তমানে চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে মুম্বইয়ের পয়েন্ট নয় ম্যাচে ১২। এই পরিস্থিতি তারা প্লে অফে খেলার ব্যাপারে অনেকটাই এগিয়ে। তারা তালিকায় তিনে রয়েছে দিল্লি ও ব্যাঙ্গালোরের পরেই। সেই কারণেই রোহিতকে খেলালে পরে খেলানো যেতে পারে। তখন আরও গুরুত্বপূর্ণ অবস্থা তৈরি হবে। দ্বিতীয়ত, আইপিএলের পরেই ভারতীয় দলের রয়েছে অস্ট্রেলিয়া সফর। সেই সফরে যদি রোহিতের মতো ব্যাটসম্যান চোটের কারণে বাতিল হয়ে যায়, তা হলে আরও সঙ্কট তৈরি হবে। সেই কারণে বিসিসিআই থেকেও মুম্বই ফ্রাঞ্চাইজিকে অনুরোধ করা হয়েছে, রোহিতের বিষয়ে বাড়তি ঝুঁকি নেওয়া যাবে না। এদিকে, চেন্নাইয়ের বিপক্ষে মুম্বই টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে। খেলা শারজার ছোট মাঠে, যে মাঠে ২০০ রান না করলে লড়াইয়ের কোনও জায়গাই থাকবে না। এই ম্যাচে চেন্নাইয়ের হার মানে আরও বিপাকে পড়বেন ধোনিরা। এমনিতেই মুম্বই চলতি আসরে ভাল খেলছে। তাদের নিয়ে সমস্যা নেই, অবশ্য দেখতে হবে তারা রোহিত ছাড়া কেমন খেলে ম্যাচ।

```