Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমি তো ওঁকে দেখেই ছয় মারা শিখেছি’, কার কথা বললেন রোহিত

‘আমি তো ওঁকে দেখেই ছয় মারা শিখেছি’, কার কথা বললেন রোহিত

শেষ আপডেট: 12 October 2023 15:42

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রিকেটের ছয় মারার মেশিন ধরা হতো ক্রিস গেইলকে। তিনি মাঠে নামলেই মনে হতো ছয় মারতেই নেমেছেন। বেঙ্গালুরুর মাঠে একবার গেইল বেঙ্গালুরুর হয়ে আইপিএলে সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসে ছিল ১৫টি চার ও সাতটি ছয়। কোনও সিঙ্গলস নেননি।

ওই ইনিংসের পরে গেইলের নামই হয়ে যায় সুপার পাওয়ার ক্রিকেটার। গেইল ক্রিকেট জীবনে মেরেছেন ৫৫৩টি ছক্কা। সেটিও পেরিয়ে গেলেন ভারতের রোহিত শর্মা। তিনিও বরাবরই মারকুটে ব্যাটার। রোহিতের শরীরে এতটাই শক্তি যে শর্টপিচ ডেলিভারিগুলিকেও সহজে সীমানার বাইরে পাঠিয়ে দেন।

রোহিতের ব্যাটিংয়ে বিরাট কোহলির মতো কপিবুক শট হয়তো নেই। কিন্তু তিনি এত টেকনিক সমৃদ্ধ ক্রিকেট খেলেন যে বিপক্ষ বোলাররা তাঁকে সমীহ করতে বাধ্য হন।

রোহিত গত আফগানিস্তান ম্যাচে ১৩১ রান করেছেন সুনামী মেজাজে। এই ম্যাচে ছয় মেরে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন। মোট ৫৫৫টি ছয় মারার কৃতিত্ব তাঁর। দিল্লিতে রোহিতের ৮৪ বলেই ইনিংসে রয়েছে ১৬টি বাউন্ডারি ও পাঁচটি ছয়। চার-ছয় মিলিয়েই করে ফেলেছেন ৯৪ রান। বাকি ৩৫ রান এসেছে সিঙ্গলস নিয়ে। 

ছয় মারার বিশ্বরেকর্ড প্রসঙ্গে ভারত অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনি সবিনয়ে বলেছেন, ‘কোনওদিন আমি ভাবিনি এইভাবে ছয় মারতে পারব। আমি বরং নজর দিতাম টেকনিকের ওপর। গেইলকে আমি দেখেছি কিভাবে ছয় মেরে ম্যাচের পর ম্যাচ জেতাতে। আমার প্রেরণা গেইলই। আমি শিখেছি ওঁর থেকেই। ’

গেইলও পালটা প্রশংসা করেছেন হিটম্যানের। রোহিত সম্পর্কে তিনি টুইটারে লিখেছেন, ‘অভিনন্দন ছয় মারার বিশ্বরেকর্ড গড়ার জন্য। আমরা দু’জনেই ৪৫ নম্বর জার্সিধারী। একজন ৪৫ জার্সিধারী জিতল অন্য ৪৫ নম্বরকে হারিয়ে!’


```