Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বিশ্বকাপের মধ্যেই মুম্বই শহর দেখে আঁতকে উঠলেন রোহিত, এটা কী হয়ে গেছে!

শহরের দূষণ দেখে ভারত অধিনায়ক চমকে উঠেছেন, আরে এই শহরের এটা কী হয়ে গিয়েছে!

বিশ্বকাপের মধ্যেই মুম্বই শহর দেখে আঁতকে উঠলেন রোহিত, এটা কী হয়ে গেছে!

শেষ আপডেট: 31 October 2023 16:17

দ্য ওয়াল ব্যুরো: নিজের শহর মুম্বইয়ের প্রাকৃতিক দূষণ দেখে আঁতকে উঠলেন রোহিত শর্মা। লখনউ থেকে বিমানে মুম্বইয়ে অবতরণের আগে নিজের শহরের দূষণ দেখে ভারত অধিনায়ক চমকে উঠেছেন, আরে এই শহরের এটা কী হয়ে গিয়েছে!

বিমানের জানালা থেকে শহরের দূষণ দেখে হিটম্যান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, মুম্বই এ ক্যায়া হো গয়া! মুম্বই এটা কী হয়ে গেছে। এর আগে ইংল্যান্ডের জো রুট বলেছিলেন, মুম্বইয়ের পরিবেশে শ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে। এরকম দূষিত অবস্থার মধ্যে নিজেদের সেরাটা দেওয়া যাচ্ছে না। তার মধ্যে এত গরমের মধ্যে ক্রিকেটারদের অস্বস্তি হচ্ছে।

বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। লখনউতে ইংল্যান্ডকে হারিয়ে পুরো ভারতীয় দল মুম্বইয়ে আসছিল। সেইসময় রোহিত বিমান থেকে মুম্বই শহরের অবস্থা থেকে একেবারেই খুশি হতে পারেননি।   

সেই ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, 'মুম্বই, এটি কী হয়ে গেল।' সেই সঙ্গে দুটি ইমোজিও দেন তিনি। সেখানে দেখা যায় একটি ইমোজি মাস্ক পরা রয়েছে। মুম্বইয়ের দূষণ নিয়ে যে তিনিও বেশ চিন্তিত, সেটি রোহিতের এই ছোট্ট বার্তায় পরিষ্কার হয়ে গিয়েছে।  


```