Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ন’টি শহরে ঘুরে ঘুরে খেলতে হয়েছে, বিষয়টা সহজ ছিল না’, বলছেন গর্বিত অধিনায়ক

রোহিত শর্মার দল টানা ন’টি ম্যাচ জিতে আকাশে উড়ছে। তারা গ্রুপ পর্ব শেষ করল অপরাজিত থেকে। এবার আসল দুটি ম্যাচ, সেমিফাইনাল ও আগামী রবিবার ফাইনাল আমদাবাদে।

‘ন’টি শহরে ঘুরে ঘুরে খেলতে হয়েছে, বিষয়টা সহজ ছিল না’, বলছেন গর্বিত অধিনায়ক

শেষ আপডেট: 12 November 2023 22:59

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ এই কারণেই বিশ্বকাপ। মেগা ইভেন্টে একটা দলকে নানা শহরে গিয়ে খেলতে হয়। ক্রিকেটারদের নানা পরিবেশ, পরিস্থিতির মধ্যে মানিয়ে নিতে হয়। একটা বিষয় থাকে, আবহাওয়া, আরও একটি বিষয় হল পিচের চরিত্র। সেইমতো দলগঠন সারতে হয়।

রোহিত শর্মার দল টানা ন’টি ম্যাচ জিতে আকাশে উড়ছে। তারা গ্রুপ পর্ব শেষ করল অপরাজিত থেকে। এবার আসল দুটি ম্যাচ, সেমিফাইনাল ও আগামী রবিবার ফাইনাল আমদাবাদে।

সেমিফাইনালে নিউজিল্যান্ড, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা রয়েছে। রোহিত জানিয়েছেন, আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার ছিল ম্যাচ প্রতি ভাবনা। আমি অভিজ্ঞতায় দেখেছি, অনেকদূরের বিষয় ভাবতে গেলে চিন্তা চলে আসে মাথায়। দলের ক্রিকেটারদের মোটিভেট করতে সমস্যা হয়ে যায়। তাই পরিকল্পনা ছিল, ম্যাচ প্রতি ভাবনা, সেই দলকে নিয়ে হোমওয়ার্ক করতে হবে। এবার সামনে নিউজিল্যান্ড, তাদের নিয়ে কৌশল সাজাতে হবে।

যদিও ভারত অধিনায়ক মানছেন, ন’টি শহরে ঘুরে ঘুরে খেলা তাদের কাছে চ্যালেঞ্জ ছিল। কোনও শহরে খুব গরম, আবার কোনও শহরে ঠাণ্ডা। কোনও মাঠের পিচে রান তুলতে সমস্যা হয়েছে, আবার কোনও পিচে বোলারদের জন্য কিছু ছিল না।

রোহিত অধিনায়ক হিসেবে আরও খুশি, দলের কেউ না কেউ ম্যাচ উইনার হয়ে যাচ্ছে। এটা একটা দলের কাছে বড় শক্তি, সেটি মানছেন হিটম্যানও। তিনি নিজেও প্রতি ম্যাচে দারুণ শুরু করে দিচ্ছেন। বাকিদের কাজ সহজ হয়ে যাচ্ছে। রবিবার ডাচদের বিরুদ্ধে শ্রেয়স ও রাহুলের সেঞ্চুরিতে তৃপ্ত অধিনায়ক।


```