Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma Out: ফের ব্যর্থ ক্যাপ্টেন রোহিত, 'দলের বোঝা' বলে কটাক্ষ সমর্থকদের

কনোলি বলটা মিডল এবং লেগ স্টাম্পের মধ্যে রেখেছিলেন।

Rohit Sharma Out: ফের ব্যর্থ ক্যাপ্টেন রোহিত, 'দলের বোঝা' বলে কটাক্ষ সমর্থকদের

বড় রান করতে পারলেন না বিরাট কোহলি

শেষ আপডেট: 4 March 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা ভাল করে আবারও বড় রান করতে ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে দুটো দলের মধ্যে আপাতত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। রোহিত ছাড়াও ইতিমধ্যে ফিরে গিয়েছেন টিম ইন্ডিয়ার 'প্রিন্স' শুভমান গিল।

জয়ের জন্য ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নামে ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিলের সঙ্গে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা। শুরুটা বেশ ভালই করেছিলেন হিটম্যান। তাঁর ব্যাট থেকে তিনটে বাউন্ডারি এবং একটা বিশাল ছক্কা হাঁকান। অষ্টম ওভারে অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলটা তুলে দিয়েছিলেন কুপার কনোলির হাতে। আর ওভারের পঞ্চম বলে ঘটে যায় সেই অঘটন।

কনোলি বলটা মিডল এবং লেগ স্টাম্পের মধ্যে রেখেছিলেন। বলটা সুইপ করতে যান রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়ককে সচরাচর সুইপ শট মারতে দেখা যায় না। কিন্তু, অনামী কনোলির বলে শেষপর্যন্ত সেই সাহসী সিদ্ধান্তই গ্রহণ করেন তিনি। কিন্তু, বলের লাইনটা মিস করেন তিনি।

সঙ্গে সঙ্গে LBW আউটের জোর আবেদন ওঠে। আম্পায়ার আঙুল তুলবেন কি না, তা নিয়ে যথেষ্ট দ্বিধায় ছিলেন। শেষপর্যন্ত অজি ক্রিকেটারদের আবেদনে সাড়া দেন তিনি। ইতিমধ্যে রোহিত রিভিউ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁর এই একটা সিদ্ধান্ত সমর্থকদের ক্ষোভ বাড়িয়ে দেয়। অনেকেই বলতে থাকেন, রোহিত নাকি বিনা কারণে একটি রিভিউ নষ্ট করলেন।

কারণ খালি চোখেই দেখতে পাওয়া যাচ্ছিল যে রোহিতের পা স্টাম্পের একেবারে সামনে রয়েছে। আর ট্র্যাকারে দেখা যায়, বলটা লেগ স্টাম্পে গিয়ে লাগছিল। শেষপর্যন্ত তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল।


```