Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma in Pakistan: পাকিস্তান গেলেন রোহিত? প্রকাশ্যে ভিডিও ফুটেজ! তুঙ্গে বিতর্ক

রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্য়ে রওনা দিয়েছে।

Rohit Sharma in Pakistan: পাকিস্তান গেলেন রোহিত? প্রকাশ্যে ভিডিও ফুটেজ! তুঙ্গে বিতর্ক

ভাইরাল রোহিত শর্মার ভিডিও, দেখে নিন

শেষ আপডেট: 15 February 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ভারতীয় ক্রিকেট দল অভিযান শুরু করবে ২০ তারিখ থেকে। এই টুর্নামেন্টের আসর পাকিস্তানে বসলেও, ভারতের প্রত্যেকটা ম্যাচই দুবাইয়ে খেলা হবে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। দাবি করা হচ্ছে, রোহিত শর্মা নাকি পাকিস্তানের মাটিতে পা রেখেছেন। সত্যিই পাকিস্তান গিয়েছেন রোহিত? আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পাকিস্তান গিয়েছেন রোহিত শর্মা?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দাবি করা হচ্ছে, রোহিত শর্মা নাকি পাকিস্তানে গিয়েছে। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, বিমান থেকে নামছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ইতিমধ্যে তাঁকে স্বাগতও জানানো হচ্ছে। সবাই ফুল দিয়ে রোহিত শর্মাকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু, আমরা আপনাদের নিশ্চিত করছি যে ভিডিওটি পাকিস্তানের নয়। এটা যথেষ্ট পুরনো একটি ভিডিও। এটা ভারতেরই একটি ভিডিও।

দেখে নিন ভিডিও:

দুবাইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল

রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্য়ে রওনা দিয়েছে। টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ দুবাইয়েই খেলবে। প্রথম ম্যাচ আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। এরপর ২৩ ফেব্রুয়ারি মহাসংগ্রাম। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। অবশেষে ২ মার্চ লিগ পর্যায়ের শেষ ম্য়াচ টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে।

প্রত্যেকটা ম্য়াচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। যদি ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল এবং ফাইনালে জায়গা করে নিতে পারে, তাহলে এই দুটো ম্য়াচও দুবাইয়েই খেলা হবে। না হলে তা পাকিস্তানে আয়োজন করা হবে।

টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

পরিবর্ত ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। তবে যদি না দরকার পড়ে, তাহলে এই তিন ক্রিকেটার দুবাই যাবেন না।


```