Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টি ২০ বিশ্বকাপে কি খেলবেন রোহিত? টেস্টে নামার আগে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

গতবছর টি ২০ বিশ্বকাপের পরে ক্রিকেটের ছোট ফরম্যাটে খেলেননি রোহিত শর্মা। সেই কারণেই বারবার প্রশ্ন উঠছে, তিনি কি খেলবেন সামনের বছর টি ২০ আসরে?

টি ২০ বিশ্বকাপে কি খেলবেন রোহিত? টেস্টে নামার আগে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

শেষ আপডেট: 25 December 2023 18:03

দ্য ওয়াল ব্যুরো: গতবছর টি ২০ বিশ্বকাপের পরে ক্রিকেটের ছোট ফরম্যাটে খেলেননি রোহিত শর্মা। সেই কারণেই বারবার প্রশ্ন উঠছে, তিনি কি খেলবেন সামনের বছর টি ২০ আসরে? এই নিয়ে ভারত অধিনায়ক সোমবার টেস্ট সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমি সামনের সব টুর্নামেন্টেই খেলব। বিশ্রাম নেওয়ার কোনও ইচ্ছে নেই।

রোহিত সোজাসাপটা কথা বলতে ভালবাসেন। তিনি আরও বলেছেন, আমাদের কাছে কোনটা বেশি অগ্রাধিকার পাওয়া উচিত, সেটি ঠিক করতে হবে। আইসিসি টুর্নামেন্টের পৃথক গুরুত্ব রয়েছে।

ঘরের মাঠে তো বটেই, পাশাপাশি এবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজেও রোহিত ও কোহলি বিশ্রামে ছিলেন। সেইজন্যই তিনি সামনের টি ২০ বিশ্বকাপে খেলবেন কিনা জল্পনা চলছিল। সেটির অবসান ঘটালেন ভারতীয় দলনেতা।

পাশাপাশি গত ওয়ান ডে বিশ্বকাপে কেন দল হারল ফাইনালে, সেই নিয়েও বলেছেন রোহিত। তিনি এদিন সাংবাদিকদের বলেছেন, বিশ্বকাপ ফাইনাল আমাদের কাছে অতীত। সন্দেহ নেই, আমাদের কাছে বিষয়টি হতাশার ছিল। সকলেই ওই মুহূর্ত থেকে বেরিয়ে আসতে সময় নিয়েছে। তবে এও ঠিক, ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হারের পরে আমরা এগিয়ে গিয়েছি। সবাই আমরা পেশাদার ক্রিকেটার।

ভারত অধিনায়কের আরও বক্তব্য, একটা হারের জন্য বসে থাকলে হবে না। টেস্টে যেমন দুটি ইনিংস থাকে, একটায় ব্যর্থ হলে পরেরটায় সুযোগ আসে। তেমনি একটা টুর্নামেন্টে ব্যর্থ হলে পরের আসরে জিতে তার ফায়দা নিতে হয়। আমরাও তৈরি পরের ম্যাচগুলির জন্য।  


```