Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma Out: ফের চেনা ছন্দে রোহিত, মাত্র ১ রান করেই জানালেন গুডবাই

তবে রোহিত ফেরার পর আপাতত ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি।

Rohit Sharma Out: ফের চেনা ছন্দে রোহিত, মাত্র ১ রান করেই জানালেন গুডবাই

শুরুতেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা

শেষ আপডেট: 12 February 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১১৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। এরপর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল জয়জয়কার। কিন্তু, সিরিজের তৃতীয় ম্যাচে আবারও তাঁকে চেনা ছন্দে দেখতে পাওয়া গেল। মাত্র ১ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন।

দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন ব্রিটিশ পেসার মার্ক উড। ওভারের প্রথম বলেই রোহিতকে খানিকটা চমকে দিলেন উড। বলটা খানিক অফ-স্টাম্পের ভিতরের দিকে আসছিল। ডেলিভারি ছিল একেবারে গুড লেংথে। রোহিত বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে যান।

কিন্তু, বলটা তাঁর ব্যাটের বাইরের কানা লাগে। ইংল্যান্ডের উইকেটকিপার ফিল সল্ট ডানদিকে দুর্দান্ত একটা ডাইভ দেন। বলটা তালুবন্দি করতে তিনি কোনও ভুল করলেন না। অবশেষে ২ বলে মাত্র ১ রান করেই প্য়াভিলিয়নে ফিরে যেতে হল রোহিত শর্মাকে। 

তবে রোহিত ফেরার পর আপাতত ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি। তিনিও এই ম্যাচে বড় রান করার লক্ষ্যে তাকিয়ে রয়েছেন। হাঁটুর চোটের কারণে নাগপুর ওয়ানডে ম্যাচে খেলেননি বিরাট। কটকের বরাবাটি স্টেডিয়ামে তিনি মাত্র ৫ রান করে আউট হয়ে যান। যদিও আউটের সিদ্ধান্ত যথেষ্ট বিতর্কিত ছিল। এমনকী, ঘরোয়া ক্রিকেটেও তিনি জ্বলে উঠতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করার পর থেকে কিং কোহলির ব্যাটে রানের খরা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অহমেদাবাদে সেই রানের খরা কাটে কি না, সেটাই আপাতত দেখার।

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: 

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।


```