Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma Angry: 'মাথাটা কাজে লাগা...', হর্ষিতের উপর 'অগ্নিশর্মা' রোহিত! দেখুন ভিডিও

আসলে, হর্ষিতের একটা সামান্য ভুলের কারণে ইংল্যান্ড ক্রিকেট দল অতিরিক্ত ৪ রান পেয়ে গিয়েছিল।

Rohit Sharma Angry: 'মাথাটা কাজে লাগা...', হর্ষিতের উপর 'অগ্নিশর্মা' রোহিত! দেখুন ভিডিও

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা

শেষ আপডেট: 9 February 2025 21:08

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় একদিনের ম্য়াচ কটকে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে রোহিত শর্মা ইতিমধ্যে প্রত্যাবর্তনের এক রূপকথা লিখে ফেলেছেন। ৭৬ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। শেষপর্যন্ত ১১৯ রান করে ফিরে যান তিনি। রোহিত তাঁর এই ইনিংসটা ১২ চার এবং ৭ ছক্কায় সাজিয়েছেন। আপাতত গোটা দেশজুড়ে ক্রিকেট সমর্থকদের মুখে রোহিত-স্তুতি শুনতে পাওয়া যাচ্ছে।

এই ম্য়াচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ব্রিটিশরা ব্যাট করার সময় আচমকা টিম ইন্ডিয়ার তরুণ পেসার হর্ষিত রানার উপর মাথা গরম করে ফেললেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইংল্যান্ড ইনিংসের ৩২ ওভারে এই ঘটনাটি ঘটেছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হর্ষিতের উপর কেন চিৎকার করলেন রোহিত?

আসলে, হর্ষিতের একটা সামান্য ভুলের কারণে ইংল্যান্ড ক্রিকেট দল অতিরিক্ত ৪ রান পেয়ে গিয়েছিল। আর সেটা দেখেই রোহিতের মেজাজ গরম হয়ে যায়। ঘটনাটি ৩২ ওভারের। জস বাটলারকে বল করছিলেন হর্ষিত রানা। 

ওভারের পঞ্চম বলটা বাটলার রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছিলেন। এরপর হর্ষিত বলটা মাটি থেকে তুলে অনাবশ্যক স্টাম্পের দিকে থ্রো করে। রানার ছোঁড়া এই বলটা স্টাম্পে লাগেনি। উল্টে সেটা বাউন্ডারি টপকে যায়। আর ওই ওভার থ্রো'র কারণে ইংল্যান্ড চারটে অতিরিক্ত রান পেয়ে যান।

ভাইরাল রোহিতের ভিডিও

হর্ষিত রানার এই ক্ষমাহীন ভুল দেখে রোহিত বেজায় রেগে যান। এমনকী, টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও এমন ভুলের কারণে কিছুটা রেগে যান। স্টাম্প মাইকের একেবারে সামনেই দাঁড়িয়ে ছিলেন রোহিত। তাঁকে বলতে শোনা যায়, 'মাথাটা কাজে লাগা।' এরপর হর্ষিতের উপর চিৎকার করেন তিনি।


```