Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma: পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ডের দোরগোড়ায় রোহিত, টপকে যেতে পারেন সচিনকেও

আপাতত এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকর।

Rohit Sharma: পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ডের দোরগোড়ায় রোহিত, টপকে যেতে পারেন সচিনকেও

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 22 February 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আপাতত বেশ ভাল ফর্মে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি ছোট ইনিংস খেললেও, তাঁর ব্যাটিং সকলের নজর কেড়েছেন। এবার পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ধামাকার অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এর পাশাপাশি রোহিতের নজরে টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ত্রো সচিন তেন্ডুলকরের একটি রেকর্ডও জ্বলজ্বল করছে। আর চারটে ছক্কা হাঁকাতে পারলেই রোহিত সেই রেকর্ড কায়েম করতে পারবেন।

ভাঙতে পারেন সচিনের রেকর্ড!

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার থেকে আরও একবার ধামাকাদার ব্যাটিংয়ের প্রত্যাশা করা হচ্ছে। রোহিত চাইলে একা হাতেই পাকিস্তান ক্রিকেট দলকে গুঁড়িয়ে দিতে পারেন। বদলে দিতে পারেন ম্যাচের রং। টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে রোহিত শর্মা এবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের একটি বিশেষ রেকর্ড ভেঙে ফেলতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধে যদি তিনি আর ৪ ছক্কা হাঁকাতে পারেন, তাহলে ওয়ানডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ওভার বাউন্ডারির মালিক হবেন তিনি।

আপাতত এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকর। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ওয়ানডে ক্রিকেটে ৬৯ ম্যাচে ২৯ ছক্কা হাঁকিয়েছেন। এবার যদি রোহিত শর্মার কথা বলতে হয়, তাহলে তিনি এখনও পর্যন্ত ১৯ ম্য়াচে ২৬ ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে রোহিত ৪১ রানের ধামাকাদার ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৭ চার মেরেছিলেন। 

২৩ ফেব্রুয়ারি মহাসংগ্রাম

উল্লেখ্য, ২০২৫ আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তান করছে। কিন্তু, টিম ইন্ডিয়া হাইব্রিড মডেলে তাদের প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে খেলছে। সেকারণে ইতিমধ্যে পাকিস্তানও দুবাই চলে এসেছে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচটা করাচিতে খেলেছিল। এবার দ্বিতীয় ম্যাচ তারা দুবাইয়ে খেলতে নামবে।


```