Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma: কাটতে চলেছে ১২ বছরের খরা, রোহিতের নেতৃত্বে ফের ইতিহাস লিখবে টিম ইন্ডিয়া?

এই টুর্নামেন্টে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রোহিত শর্মার কাছেই সবথেকে বেশি রয়েছে।

Rohit Sharma: কাটতে চলেছে ১২ বছরের খরা, রোহিতের নেতৃত্বে ফের ইতিহাস লিখবে টিম ইন্ডিয়া?

রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 18 February 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা এমন একটা নাম, যাঁর আলাদা করে কোনও পরিচয় দেওয়ার দরকার নেই। অনেক বছর ধরে তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন। ২০১৩ সালে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলের ওপেনার হিসেবে রোহিত শর্মাকে নিয়ে এসেছিলেন। এরপর থেকে হিটম্যানকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে একাধিক রেকর্ড কায়েম করেছেন তিনি। গত বছর রোহিতের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। এবার তাঁর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ। আগামী এপ্রিল মাসে ৩৮ বছর বয়সে পা দেবেন তিনি। তবে দুবাইয়ে যদি তিনি খেতাব জয় করতে পারেন, তাহলে ইতিহাস কায়েম করবেন। মহেন্দ্র সিং ধোনির পর রোহিতই হবেন ভারতের দ্বিতীয় অধিনায়ক যাঁর কাছে আইসিসি-র জোড়া খেতাব থাকবে।

রোহিতের কাছে সবথেকে বেশি অভিজ্ঞতা

এই টুর্নামেন্টে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রোহিত শর্মার কাছেই সবথেকে বেশি রয়েছে। এই অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া যে অবশ্যই তুলতে চাইবে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। যদিও গত কয়েকমাস রোহিত শর্মার অধিনায়কত্ব এবং ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল। 

তবে স্বস্তির ব্যাপার এটাই যে সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ব্রিটিশদের ক্লিন সুইপ করেছিল। রোহিত এখনও পর্যন্ত ২৬৮ ওয়ানডে ম্য়াচে ৩২ শতরানের দৌলতে ১০,৯৮৮ রান করেছেন। ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে আর ১২ রান তাঁকে করতে হবে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন, সৌরভ এবং বিরাট এই কৃতিত্ব অর্জন করেছেন।


```