Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma Record: চুরমার সচিনের রেকর্ড, পুরনো ঝাঁঝে আগুন ব্যাটিং রোহিত শর্মা

কটকের বরাবাটি স্টেডিয়ামে ব্রিটিশ বোলারদের পিটিয়ে কার্যত ছাল-চামড়া তুলে দিলেন রোহিত।

Rohit Sharma Record: চুরমার সচিনের রেকর্ড, পুরনো ঝাঁঝে আগুন ব্যাটিং রোহিত শর্মা

রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকর

শেষ আপডেট: 9 February 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? যাঁরা এতদিন ধরে রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে এত কথা বলেছেন, তাঁদের মুখেই রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিটম্যান স্তুতি দেখতে পাওয়া গেল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের এই ফর্ম ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকটাই স্বস্তিতে রাখবে।

এই ম্যাচে যেন একটা অন্য রোহিত শর্মাকে যেন দেখতে পাওয়া গেল। শুরু থেকেই তাঁর ব্য়াটে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়। একটা সময় শোনা যাচ্ছিল, বিসিসিআই নাকি তাঁকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নাকি তাঁকে অবসর গ্রহণ করতে হবে। কিন্তু, রোহিতের এই ব্যাটিং দেখার পর এই সিদ্ধান্ত নিয়ে যে পুনর্বিবেচনা করা হবে, তা বলা যেতেই পারে।

কটকের বরাবাটি স্টেডিয়ামে ব্রিটিশ বোলারদের পিটিয়ে কার্যত ছাল-চামড়া তুলে দিলেন রোহিত। মাত্র ৩০ বলে তাঁর ব্য়াট থেকে ৫০ রান বেরিয়ে আসে। তাঁর ব্যাট থেকে চারটে করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির ফোয়ারা দেখতে পাওয়া যায়। প্রথম পাওয়ার প্লে চলাকালীন টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৭৭ রান করেছে।

ভাঙলেন সচিনের রেকর্ড

ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান করার তালিকায় রোহিত শর্মা আপাতত দ্বিতীয় স্থানে উঠে এলেন। সিংহাসনচ্যুত করলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরকে। ৩৪৬ ম্যাচে সচিন ৪৮.০৭ ব্যাটিং গড়ে মোট ১৫,৩৩৫ রান করেছেন। ৩৭ বছর বয়সি রোহিত এই তালিকায় সচিনের থেকে মাত্র ৫০ রান পিছিয়ে রয়েছেন। হিটম্যান ৩৪৩ ম্যাচে ৪৫.২২ ব্য়াটিং গড়ে মোট ১৫,৩৩৯ রানে ব্যাট করছেন।

ভারতীয় ওপেনারদের মধ্যে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। নজফগড়ের নবাব ৩২১ ম্যাচে ৪১.৯০ ব্যাটিং গড়ে মোট ১৫,৭৫৮ রান করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান করার তালিকায় রোহিত শর্মা আপাতত সপ্তম স্থানে দাঁড়িয়ে রয়েছেন। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার সনৎ জয়সূর্য (১৯,২৯৮ রান)। এরপর একে একে রয়েছেন ক্রিস গেইল (৪৪১ ম্যাচে ১৮,৮৬৭ রান), ডেভিড ওয়ার্নার (৩৭৪ ম্যাচে ১৮,৭৪৪ রান), গ্রেম স্মিথ (৩৪২ ম্যাচে ১৬,৯৫০ রান), ডেসমন্ড হেইনস (৩৫৪ ম্যাচে ১৬,১২০ রান), বীরেন্দ্র সেহওয়াগ (৩৩২ ম্যাচে ১৬,১১৯ রান)।


```