
শেষ আপডেট: 8 March 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারতীয় দল। শুক্রবার সকালেই রোহিত শর্মা ও শুভমান গিল দুজনেই সেঞ্চুরি করলেন ম্যাচে।
রোহিত সেঞ্চুরি করলেন ১৫৪ বলে। ইনিংসে রয়েছে ১৩টি বাউন্ডারি এবং তিনটি ছক্কা। আর তরুণ তারকা শুভমান মাত্র ১২৭ বলে নিজের সেঞ্চুরি করেছেন। মেরেছেন ১০টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি।
ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল মাত্র ২১৮ রান। অশ্বিন চারটি ও কুলদীপ যাদব ৫ টি উইকেট নিয়েছিলেন। পাহাড়ের কোলে এই মাঠে স্পিন সহায়ক উইকেটে দারুণ বোলিং করেছেন ভারতের দুই অভিজ্ঞ স্পিনার।
ভারতীয় দল ব্যাটিং করতে নেমে দুরন্ত মেজাজে এগিয়েছে। দলের ওপেনার যশস্বী ৫৭ রানে রানআউট হয়ে গিয়েছেন। তারপর থেকে দলকে টেনেছেন রোহিত ও গিল।
রোহিত (১০৩) ও শুভমান (১১০) দুজনেই আউট হয়ে গিয়েছেন। এই মুহূর্তে ক্রিজে আছেন দেবদূত ও সরফরাজ। ভারতের রান ২৮০/৩।