Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেকর্ডের ধরমশালা, রোহিত টপকে গেলেন গেইলকে, গিলের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত বাবা

ম্যাচের স্কোরবোর্ডই সব কথা বলে না। পাশাপাশি কিছু রেকর্ডও হয়েছে। যেমন ভারত অধিনায়ক রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন। তিনি ওপেনার হিসেবে ৪৩টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন।

রেকর্ডের ধরমশালা, রোহিত টপকে গেলেন গেইলকে, গিলের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত বাবা

শেষ আপডেট: 8 March 2024 21:26

দ্য ওয়াল ব্যুরো: ধরমশালায় টেস্ট ম্যাচের দ্বিতীয়দিনই চালকের আসনে ভারতীয় দল। তারা বিপক্ষ ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসে এগিয়ে রয়েছে ২৫৫ রানে। রোহিত শর্মার দল করেছে ৪৭৩/৮।

ম্যাচের স্কোরবোর্ডই সব কথা বলে না। পাশাপাশি কিছু রেকর্ডও হয়েছে। যেমন ভারত অধিনায়ক রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন। তিনি ওপেনার হিসেবে ৪৩টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। তিনি টপকে গিয়েছেন ক্রিস গেইলকে। গেইলের ৪২টি সেঞ্চুরি রয়েছে। তবে শচীন তেন্ডুলকারের ওপেনার হিসেবে মোট সেঞ্চুরি ৪৪টি।

ভারতের তিন প্রারম্ভিক ব্যাটার হাফসেঞ্চুরি করেছেন। এই নজির ছিল ২০১১ সালে। শুক্রবার ম্যাচটা পুরোটাই ছিল ভারতময়।  

এর আগে রোহিত শর্মা ও শুভমান গিল জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে বড় লিডের ইঙ্গিত দিয়েছিলেন। শুধু প্রথম তিন ব্যাটারই নন, পাশাপাশি অভিষেক হওয়া দেবদূত পাল্লিকাল (৬৫) ও সরফরাজ খানও (৫৬) দলকে টেনেছেন।

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। সেদিনের ১ উইকেটে ১৩৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে রোহিতের দল।

দ্বিতীয় উইকেটে ২৪৪ বলে ১৭১ রানের জুটি করেন রোহিত ও শুভমান। দুইজনেই হাঁকান সেঞ্চুরি। রোহিত ১২টি সেঞ্চুরি ও গিল কেরিয়ারের চারটি সেঞ্চুরি পূর্ণ করেছেন।

এদিকে, মাঠে ছিলেন গিলের বাবা লখবিন্দার সিং। তিনি জানিয়েছেন, অনূর্ধ্ব ১৬ ক্রিকেট খেলার সময় থেকেই তাঁর ছেলে এমন আক্রমণাত্মক ব্যাটিং করেন। গ্যালারিতে থেকে তিনি উচ্ছ্বসিত। গর্বিত বাবা বলেছেন, আমি একটা ব্যাপারে অখুশি, কারণ ছেলে যখন স্বাভাবিক ছন্দে খেলছে, সেইসময় ওকে দিয়ে দলের ওপেন করানো উচিত ছিল। তবে অফ ফর্ম কাটিয়ে যে আবারও ছন্দে ফিরে এসেছে, সেটিও জানিয়েছেন গিলের অভিভাবক।


```