Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোপান্নার বিশ্বজয়! সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন টেনিসের চিরতরুণ

অনন্য রেকর্ড গড়লেন রোহন বোপান্না। বিশ্বে সবচেয়ে বেশি বয়সি তারকা হিসেবে গ্র্যান্ডস্লাম টেনিসে চ্যাম্পিয়ন হলেন ভারতের এই টেনিস তারকা।

বোপান্নার বিশ্বজয়! সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন টেনিসের চিরতরুণ

শেষ আপডেট: 27 January 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: অনন্য রেকর্ড গড়লেন রোহন বোপান্না। বিশ্বে সবচেয়ে বেশি বয়সি তারকা হিসেবে গ্র্যান্ডস্লাম টেনিসে চ্যাম্পিয়ন হলেন ভারতের এই টেনিস তারকা।
শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে সতীর্থ ম্যাথু এবডেনকে সঙ্গী করে রোহন জিতেছেন ইতালির জুটির বিরুদ্ধে, ফল ৭-৬, ৭-৫। ৪৩ বছর ১১ মাস বয়সে রোহন এই কৃতিত্ব দেখিয়েছেন। রোহন এর আগে মিক্সড ডাবলসেও খেতাব পেয়েছিলেন। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে  হারালেন তাঁরা। ডাবলসে এটাই প্রথম ট্রফি বোপান্নার। এর আগে মিক্সড ডাবলসে একটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর।

 টাইব্রেকারে প্রথম পয়েন্ট এল বোপান্নার বডি সার্ভ থেকে। ভারতীয় টেনিস তারকা দ্বিতীয় পয়েন্ট তুললেন দারুণ রিটার্নে। তৃতীয় পয়েন্ট আবার ফোরহ্যান্ড রিটার্নে। দু’জন মিলে অবিশ্বাস্য জিতলেন টাইব্রেকারটা। ইতালিয়ান বিপক্ষকে দাঁড়াতেই দিলেন না। প্রথম রাউন্ডে টাইব্রেকার জিতেছিলেন। কোয়ার্টার, সেমিতেও। ফাইনালেও প্রথম সেটের টাইব্রেকারে জিতলেন ৭-০। আর সেটটা ৭-৬ জিতে এগিয়ে গিয়েছিলেন বোপান্না-এবডেন জুটি।

 পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি তারকা জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো।

টেনিসের বিখ্যাত ডাবলস তারকা মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাসে। বয়সে। এমনকী লিয়েন্ডার পেজও ৪০ বছর দু’মাস বয়সে ২০১৩ সালে ইউএস ওপেন জিতে নজির সৃষ্টি করেছিলেন। রোহনের কৃতিত্বের কাছে সবাই ম্লান হয়ে গেলেন। তাঁর আর এক মাস বাদেই ৪৪তম জন্মদিন, তার আগে অস্ট্রেলিয়ান ওপেনে মুকুট জিতে ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন। এবার রোহন আবার পদ্মশ্রীও পেয়েছেন।


```