Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৩-য়েও ম্যাজিক! ভারতীয় টেনিসে ইতিহাস লিখলেন বোপান্না, শীর্ষে রোহন

বোপান্না চতুর্থ ভারতীয় টেনিস তারকা হিসেবে শীর্ষে চলে গেলেন। এর আগে মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জা ডাবলসের একনম্বর স্থান পেয়েছিলেন।

৪৩-য়েও ম্যাজিক! ভারতীয় টেনিসে ইতিহাস লিখলেন বোপান্না, শীর্ষে রোহন

শেষ আপডেট: 24 January 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেনিসে নতুনভাবে ইতিহাস রচনা করলেন রোহন বোপান্না। বেঙ্গালুরুর এই টেনিস তারকা অস্ট্রেলিয়া ওপেনের ডাবলসে সেমিফাইনালে উঠে ক্রম তালিকার শীর্ষে চলে গিয়েছেন। তিনি মহানজির সৃষ্টি করলেন ৪৩ বছর বয়সে।

শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে শীর্ষে ওঠার কৃতিত্ব দেখিয়েছেন। রোহনের এই সাফল্যে তাঁর পুরনো সতীর্থ মহেশ ভূপতি এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘রোহন বোপান্না ২০ বছরের কেরিয়ারে এইপ্রথম বিশ্বের একনম্বর হলেন। আমার মতে এটা ভারতীয় খেলাধুলোর ইতিহাসে অন্যতম সেরা স্টোরি!’

বোপান্না এবং তাঁর অজি সঙ্গী ম্যাথু এবডেন কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই আর্জেন্তিনার ষষ্ঠ বাছাই ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে ওঠার কীর্তি দেখিয়েছেন।

প্রথম সেট ৬-৪ সহজেই জিতে যায় ভারত-অস্ট্রেলীয় জুটি। দ্বিতীয় সেটে অবশ্য বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ৭-৬ (৫) সেটটি জিতে শেষ হাসি হাসেন বোপান্না-এবডেন।

রোহন ডাবলসে একনম্বর স্থান অর্জন করায় দ্বিতীয় স্থানে চলে এলেন আমেরিকার অস্টিন ক্রজিসেক। বোপান্না চতুর্থ ভারতীয় টেনিস তারকা হিসেবে শীর্ষে চলে গেলেন। এর আগে মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জা ডাবলসের একনম্বর স্থান পেয়েছিলেন।

বোপান্নার গ্র্যান্ডস্লাম খেতাব বলতে রয়েছে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হওয়া। তিনি কানাডার গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে ২০১৭ সালে ফরাসি ওপেন জিতেছিলেন।

ডাবলসে তিনি ইউএস ওপেনে দু'বার রানার্সআপ হয়েছেন, একবার ২০১০ সালে পাকিস্তানের আইসাম-উল-হকের সঙ্গু জুটি বেঁধে। অন্যবার ২০২৩ সালে এবডেনের সঙ্গে ফের ফাইনালে ওঠেন।


```