
শেষ আপডেট: 1 November 2023 15:05
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে সাম্প্রতিকালের মধ্যে এমন ঘটনা ঘটেছে কিনা সন্দেহ। বিপক্ষ ব্যাটারকে জিজ্ঞাসা করে রিভিউ নিচ্ছেন প্রতিপক্ষের তারকা।
সেটাই ঘটল মঙ্গলবার রাতের ইডেনে। বাংলাদেশ ব্যাটিং ইনিংসের সময় তাসকিনের প্যাডে লেগে সেটি পাক উইকেটরক্ষক রিজওয়ানের কাছে যায়। বলটি করেছিলেন পাক পেসার শাহিন আফ্রিদি।
আদৌ বলটি প্যাডে লেগেছে কিনা, সেটি পাক উইকেটরক্ষক জানতে চান বাংলাদেশ টেলএন্ডার ব্যাটারের কাছে। এই ঘটনা ক্রিকেটে এর আগে ঘটেছে কিনা অনেকেই বলতে পারছেন না। সেইসময় কমেন্ট্রি করছিলেন রবি শাস্ত্রী। তিনি এই ঘটনা দেখে অট্টহাসিতে ফেটে পড়েন। শাস্ত্রী বলেন, বাংলাদেশ দল তো ব্যাটিংয়ে ব্যর্থ। সেখানে মনোরঞ্জন দিলেন পাক উইকেটরক্ষক রিজওয়ান।
তাৎক্ষণিকভাবে রিজওয়ান ও শাহিন আফ্রিদি আম্পায়ারের কাছে ক্যাচ আউটের জন্য বড় আবেদন করেন। কিন্তু আম্পায়ার তাঁদের আবেদনে সাড়া দেননি। পরে রিভিউ নেওয়ার আগে অধিনায়ক বাবর আজমের সাথে পরামর্শ করেন তাঁরা।
No DRS it's RRS Rizwan Rivew System...????????????
— Sadaqat Ali (@Rao_Sadaqat_234) November 1, 2023
Rizwan asking batsman if the ball hit the bat or pad before deciding to go for DRS. ????????????@iMRizwanPak @babarazam258#PakistanCricket #PAKVSBAN pic.twitter.com/WphGaAYw9g
রিভিউ নেবেন কিনা, এমন যখন আলোচনা চলছে। সেইসময় রিজওয়ানের মতো তারকা বাংলাদেশ ব্যাটারের কাছে জানতে চাইলেন, ভাই, তোর কি প্যাডে লেগেই আমার হাতে এসেছে? এ ঘটনায় দর্শকদের মধ্যেও হাস্যরোল দেখা গিয়েছে।