Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

IPL 2025: গ্রাউন্ডসম্যানদের সঙ্গে সেল্ফি তুলে ছুড়ে ফেললেন মোবাইল, ফের বিতর্কে রিয়ান পরাগ

দু'দুটো পরাজয়ের পর অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন আহত হওয়ায় শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন। দলকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ।

IPL 2025: গ্রাউন্ডসম্যানদের সঙ্গে সেল্ফি তুলে ছুড়ে ফেললেন মোবাইল, ফের বিতর্কে রিয়ান পরাগ

রিয়ান পরাগ

শেষ আপডেট: 31 March 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: দু'দুটো পরাজয়ের পর অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন আহত হওয়ায় শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন। দলকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। আর প্রথম তিন ম্যাচে দলের দায়ভার হাতে নিয়ে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি।

গতকাল গুয়াহাটিতে চেন্নাইয়ের মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস। ৬ রানে জয়লাভ করে তারা। ম্যাচের পর গ্রাউন্ড মেম্বারদের অনেকে রিয়ানকে ঘিরে ধরেন। অসমের ভূমিপুত্রের সঙ্গে সেল্ফি তোলার আবদার রাখেন তাঁরা। সেই অনুরোধ মিটিয়ে সকলের সঙ্গে ছবিও তোলেন রিয়ান। কিন্তু এরপর মোবাইলটি তাচ্ছিল্যভরে ছুড়ে দেন। যা দেখে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। তরুণ ব্যাটসম্যানের এহেন ঔদ্ধত্য দেখে ক্ষিপ্ত হন অনেকে।

একজন তাঁর এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘এই ভিডিও ওকে উচিত শিক্ষা দেবে। রিয়ান অনেক কিছু শিখবে।’ আরেকজনের মন্তব্য, ‘এইজন্য একে কেউ পছন্দ করে না।’ আবার একজন বলেন, ‘যদি রিয়ান ভারতের হয়ে খেলার সুযোগ পেত, তাহলে কী হত একবার ভেবে দেখো!’

প্রসঙ্গত, শুধু সেল্ফি-বিতর্ক নয়, স্লো ওভার রেটের কারণেও রিয়ানের জরিমানা হয়েছে৷ আইপিএলের তরফে জারি করা সরকারি বিবৃতিতে বলা হয়, ‘চলতি টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস অধিনায়কের এটা প্রথম অপরাধ। তাই আদর্শ আচরণবিধি উল্লঙ্ঘনের অপরাধে ২.২২ আর্টিকেলের অধীনে তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।’ এই সাজা ছাপিয়ে যদিও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে রিয়ানের আচরণ।

দেখে নিন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু প্রতিক্রিয়া:


```