Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Riyan Parag: অনন্যা পান্ডেকে নিয়ে 'আপত্তিজনক সার্চ'! মুখ খুললেন রিয়ান পরাগ

২০২৪ আইপিএল টুর্নামেন্টে রিয়ান পরাগ ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন।

Riyan Parag: অনন্যা পান্ডেকে নিয়ে 'আপত্তিজনক সার্চ'! মুখ খুললেন রিয়ান পরাগ

রিয়ান পরাগ এবং অনন্যা পান্ডে

শেষ আপডেট: 11 February 2025 15:22

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ আইপিএল টুর্নামেন্ট শেষ হওয়ার ঠিক পরই রিয়ান পরাগের ইউটিউব হিস্ট্রির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হয়ে পড়ে। ওই ভিডিওয় দেখা যায়, বলিউড অভিনেত্রী অনন্য পান্ডে এবং সারা আলি খানকে নিয়ে 'আপত্তিজনক সার্চ' করেছেন ভারতীয় ক্রিকেটার রিয়ান পরাগ। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বইতে শুরু করে। সেইসময় অবশ্য রিয়ান এই ব্যাপারে একটাও কথা বলেনি। প্রায় ৯ মাস পর শেষপর্যন্ত মুখ খুললেন তিনি। অবশেষে ভাইরাল ইউটিউব সার্চ নিয়ে তিনি কথা বললেন।

মুখ খুললেন রিয়ান পরাগ

সম্প্রতি একটি রেডিও স্টেশনে ইন্টারভিউ দিতে এসেছিলেন রিয়ান পরাগ। সেখানেই তাঁকে এই বিতর্কিত ব্যাপারটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ভারতের এই ক্রিকেটার বলেন, 'আইপিএল টুর্নামেন্ট সবেমাত্র শেষ হয়েছিল। আমরা চেন্নাইয়ে ছিলাম। ম্যাচ শেষ হতে না হতেই স্ট্রিমিং টিমের পক্ষ থেকে আমাকে একটি ডিসকর্ড কল করা হয়েছিল। আর সঙ্গে সঙ্গে সেটা পাবলিশ করে দেওয়া হয়। যদিও এই গোটা বিষয়টা আইপিএলের আগে হয়েছিল। আমার ডিসকর্ড টিমের এক সদস্য আইপিএল শুরুর আগেই আমাকে সেট করার চেষ্টা করেছিল। কিন্তু, ওকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়। তবে আইপিএল শেষ হওয়ার পরও হাওয়া গরম ছিল। এই মরশুমে আমি যথেষ্ট ভাল পারফরম্যান্সও করেছিলাম। আমি ফেরার পর স্ট্রিম খুলেছিলাম। আমার ফোনে স্পটিফাই এবং অ্যাপল মিউজিক ছিল না। সবকিছু ডিলিট হয়ে গিয়েছিল।'

সঙ্গে রিয়ান আরও যোগ করেন, 'এই পরিস্থিতিতে আমি ইউটিউবে গান সার্চ করতে গিয়েছিলাম। সার্চও করেছিলাম। বুঝতে পারছিলাম না যে এটা কী হচ্ছে। কিন্তু, যেই না স্ট্রিম শেষ হল, বুঝতে পেরেছিলাম যে কী ভুলটা করে ফেলেছি। ওই সময় মনে হয়েছিল, প্রকাশ্যে সাফাই দেওয়া উচিত হবে না। কারণ সেইসময় আমাকে হয়ত কেউ বুঝতেও চাইত না।'

২০২৪ আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং রিয়ান পরাগের

২০২৪ আইপিএল টুর্নামেন্টে রিয়ান পরাগ ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ১৪ ম্যাচে মোট ৫৭৩ রান করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ মরশুমে রিয়ান ৫২-র গড়ে এবং ১৫০-এর স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। আইপিএল টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছিলেন তিনি। টিম ইন্ডিয়ার দরজা তাঁর সামনে খুলে যায়। রিয়ান এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৯ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে তিনি ১৫১-র স্ট্রাইক রেটে মোট ১০৬ রান করেন। পাশাপাশি একটি ওয়ানডে ম্যাচে তিনি ১৫ রান করেছিলেন।


```