Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আশা জাগিয়েও হতাশ করলেন ঋতিকা, কুস্তিতে পদকের সম্ভাবনা তলিয়ে গেল স্যেন নদীতে

প্যারিস অলিম্পিক্সে ফের কুস্তিতে পদক জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু সেটি হল না।

আশা জাগিয়েও হতাশ করলেন ঋতিকা, কুস্তিতে পদকের সম্ভাবনা তলিয়ে গেল স্যেন নদীতে

হতাশ করলেন ভারতের ঋতিকা।

শেষ আপডেট: 10 August 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে ফের কুস্তিতে পদক জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু সেটি হল না। শনিবার ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের মহিলা কুস্তিগির ঋতিকা হুডা হারলেন কিরঘিজস্তানের কাছে ১-১ ড্র হওয়ার পরে। ঋতিকার সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। তিনি শীর্ষবাছাইয়ের কাছে হারলেন। 

অলিম্পিক্সে কুস্তির নিয়মে রয়েছে, কোনও ম্যাচ ড্র হলে শেষ পয়েন্ট যিনি জেতেন, তাঁকেই জয়ী ঘোষণা করা হয়। ঋতিকার ক্ষেত্রে সেটাই হয়েছে। তারওপর ম্যাচে ঋতিকা রক্ষণাত্মক খেলছিলেন, তিনি গত ম্যাচের মতো অলআউটে গেলে জয় নিশ্চিত হতো। ঋতিকা জিতলে ফাইনালে যাওয়ার জন্য লড়াই হতো এদিনই রাত সাড়ে দশটায়। সেটা আর হল না।

ঋতিকা এদিনই মহিলাদের ইভেন্টে ৭৬ কেজি ফ্রিস্টাইলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। তিনি হাঙ্গেরির কুস্তিগিরকে হারিয়ে শেষ আটে গিয়েছেন। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হার মানলেন বিপক্ষ। ঋতিকার পক্ষে ফল ১২-২।

ভিনেশ ফোগতের ঘটনার পরে মনে করা হয়েছিল, এবার ভারতের কুস্তিতে হয়তো আর পদক আসবে না, কিন্তু সেটি হয়নি। হরিয়ানার ছেলে আমন শেরাওয়াত ব্রোঞ্জ জিতেছেন। তারপর আশা ছিল ঋতিকার দিকে, তিনি ভালই এগোচ্ছিলেন, কিন্তু কৌশলের কাছে হার মানেন সেমিতে ওঠার লড়াইয়ে। 


```