Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিশ্বকাপে মাঠে নামলেন প্রথম ভারতীয়

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে কবে খেলবে ভারত? প্রশ্ন থাকলেও উত্তর অজানা কোটি কোটি ভারতীয়র। কিন্তু রাশিয়া বিশ্বকাপেই রয়েছে ভারতের প্রতিনিধি। স্বপ্ন নয়, ঘোর বাস্তব। [caption id="attachment_12784" align="alignright" width="277"] সুনীল ছেত্রীর সঙ

বিশ্বকাপে মাঠে নামলেন প্রথম ভারতীয়

শেষ আপডেট: 19 June 2018 11:41

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে কবে খেলবে ভারত? প্রশ্ন থাকলেও উত্তর অজানা কোটি কোটি ভারতীয়র। কিন্তু রাশিয়া বিশ্বকাপেই রয়েছে ভারতের প্রতিনিধি। স্বপ্ন নয়, ঘোর বাস্তব। [caption id="attachment_12784" align="alignright" width="277"] সুনীল ছেত্রীর সঙ্গে ঋষি ও নাথানিয়া [/caption] রাশিয়া পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরুর বছর দশেকের ঋষি তেজ। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ভারতীয় বল বয় হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে সে। তার দেখাও মিলল বিশ্বকাপে। স্বপ্ন পূরণ হলো বেলজিয়াম বনাম পানামা ম্যাচে। খেলা শুরুর আগে দেখা গেল দুই দলের আগে ম্যাচ বল নিয়ে মাঠে প্রবেশ করছে ছোট্ট ঋষি। তার হাতের বল দিয়েই শুরু হলো খেলা। https://twitter.com/vj2w/status/1008740912107835393 বিশ্বকাপ দেখতে রাশিয়া পৌঁছেছেন বেশ কিছু ভারতীয়। গ্যালারিতে বসেই খেলা দেখার সুযোগ পান তাঁরা। বাকিরা অবশ্য দেখেন টিভির পর্দায়। কিন্তু মাঠে বসে ম্যাচ দেখার অভিজ্ঞতায় আলাদা। শুধু ম্যাচ দেখায় নয়, খেলা শুরুর আগে দুই দলের অধিনায়কের সঙ্গে হাত মেলানোর অভিজ্ঞতা কোনও দিন ভুলতে পারবে না ঋষি। [caption id="attachment_12785" align="alignleft" width="289"] বল নিয়ে মাঠে নামছেন ঋষি [/caption] স্থানীয় এক সংবাদ মাধ্যমে ঋষি জানিয়েছে, "আমি এতটাই উত্তেজিত যে ঠিক মতো প্রকাশ করা সম্ভব নয়। মনে হচ্ছে পুরোটাই স্বপ্ন দেখছি। রাশিয়ায় প্রতিটি মুহূর্তে বাঁচতে চাই ফুটবলে। ম্যাচের সময় শুধু খেলাই দেখলাম না, প্রত্যক্ষ করলাম কীভাবে খেলতে হয়।’’ অবশ্য শুধু ঋষিই নয়, ভারত থেকে বল বয় হিসেবে রাশিয়া গিয়েছে তামিলনাড়ুর ১১ বছরের নাথানিয়া জন কান্দাথিলও। যখন গোটা বিশ্ব আক্রান্ত বিশ্বকাপ জ্বরে, মেসি, রোনাল্ডো, নেইমারদের খেলায় মুগ্ধ গোটা দেশ, তখন নিঃশব্দে বিশ্বকাপের মঞ্চে পদার্পণ করছে এই ছোট ছোট ছেলেরা। হাজার হোক ভারতের প্রতিনিধি তো বটেই। এই স্বপ্ন দেখা ছোট্ট পা'গুলোই হয়তো ভবিষ্যতে বিশ্বের মঞ্চে ভারতীয় ফুটবলের মুখ উজ্জ্বল করবে। তখন হয়তো বল বয় নয়, খেলোয়াড় হিসেবেই মাঠে দেখা যাবে ঋষি, নাথানিয়াদের। শুরু হোক স্বপ্ন দেখা।

```