Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন ঋষভ, ক্ষুব্ধ গিলক্রিস্ট জানালেন, ওঁর জরিমানা হওয়া উচিত

ঋষভের আচরণকে ভালভাবে গ্রহণ করছেন না বিশেষজ্ঞরা

আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন ঋষভ, ক্ষুব্ধ গিলক্রিস্ট জানালেন, ওঁর জরিমানা হওয়া উচিত

শেষ আপডেট: 13 April 2024 12:22

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মধ্যেই বিতর্কে ঋষভ পন্থ। তাঁর দল শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে। ওই ম্যাচেই বড় বিতর্কে জড়িয়ে গিয়েছেন দিল্লি অধিনায়ক।

লখনউ ম্যাচের চতুর্থ ওভারের ঘটনা। ঈশান্ত শর্মার একটি ডেলিভারি ওয়াইড দেন আম্পায়ার। সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি পন্থের। ডিআরএসের আবেদন করেন তিনি। সেখানে দেখা যায়, বল অনেক বাইরে দিয়ে যাচ্ছে। কিন্তু সেই কথা শুনতে রাজি ছিলেন না ঋষভ। তিনি বারবার এই নিয়ে কথা বলতে থাকেন। আম্পায়াররা বুঝিয়েও কাজ হচ্ছিল না। প্রায় চার মিনিট ধরে কথা চলতে থাকে। পন্থ জানান, এই পরিস্থিতিতে স্নিকোমিটার কেন ব্যবহার করা হল না!

টিভি ধারাভাষ্যকাররাও অবাক ঋষভের এমন আচরণে। একটা সাধারণ বিষয় নিয়ে আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা চলতে থাকায় অ্যাডাম গিলক্রিস্ট খুবই ক্ষুব্ধ। তিনি বলেছেন, এই বিষয়ে ঋষভকে জরিমানা করা উচিত। কেউ নিয়মের বাইরে নয়। ওই সময় নষ্টের কারণে স্লো ওভারেটের শাস্তিও হতে পারত।

প্রসঙ্গত, আইপিএলে এটি দিল্লি ক্যাপিটালস দলের দ্বিতীয় জয়। এর আগে চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারিয়েছিল। পয়েন্ট টেবিলে, দিল্লি ক্যাপিটালস চার পয়েন্ট নিয়ে নবম স্থানে। লখনউ সুপার জায়ান্টস ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।


```