Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইপিএলে দুরন্ত ফর্মে ঋষভ, রান পেলেন অক্ষরও, দিল্লি তুলল ২২৪ রান

সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত বলেছেন, ঋষভকে রেখেই টি ২০ বিশ্বকাপের দল হওয়া উচিত। দিল্লি দলের ডিরেক্টরের ভরসার মর্যাদা দিলেন ঋষভ।

আইপিএলে দুরন্ত ফর্মে ঋষভ, রান পেলেন অক্ষরও, দিল্লি তুলল ২২৪ রান

শেষ আপডেট: 24 April 2024 21:30

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে দুরন্ত ফর্মে বিরাজ করছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। তিনি এই আসরে প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। টি ২০ বিশ্বকাপে যে ঋষভের স্থান প্রায় পাকা, সেটি তাঁর খেলার ছন্দতেই পরিষ্কার।

সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত বলেছেন, ঋষভকে রেখেই টি ২০ বিশ্বকাপের দল হওয়া উচিত। দিল্লি দলের ডিরেক্টরের ভরসার মর্যাদা দিলেন ঋষভ, তিনি বুধবার ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করলেন ৪৩ বলে ৮৮ রান, যে ইনিংসে রয়েছে পাঁচটি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি। ঋষভের শটের ফুলঝুরিতে বিপক্ষ বোলাররা থই খুঁজে পাননি। পাশাপাশি অক্ষর প্যাটেলও দারুণ খেলেছেন, তাঁর সংগ্রহ ৪৩ বলে ৬৬ রান, যারমধ্যে রয়েছে পাঁচটি চার ও চারটি ছক্কা। দুই ব্যাটারের দাপটে দিল্লি দল করেছে ২০ ওভারে ২২৪ রান চার উইকেটে।  

অক্ষর আউট হয়ে যেতে তারপরে মাঠে নেমে ট্রিস্তান স্তাবস সাত বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন, ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছয়। গুজরাত বোলারদের মধ্যে একমাত্র সন্দীপ ওয়ারিয়ের তিন উইকেট নিয়েছেন ১৫ রানে। না হলে বাকি বোলারদের মধ্যে সবাই বেধড়ক মার খেয়েছেন।

৪৪ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরে প্রকৃত অধিনায়কের মতো ঋষভ দলকে বড় রানের দিকে নিয়ে যেতে পেরেছেন। সেই কাজে সহায়তা করেছেন অক্ষর ও স্টাবস। ঋষভের খেলা দেখে মনেই হচ্ছে না তিনি পথ দুর্ঘটনার কারণে বহুদিন ক্রিকেটের বাইরে ছিলেন।


```