Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাট মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা, লখনউ ম্যাচের ভাবনায় নাইট শিবির

নাইট দলের তারকাদের দেখে মন্দির চত্বরে ভিড় জমে যায়। যে চার ক্রিকেটার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, তাঁদের কেউই চলতি আইপিএলে ভাল ছন্দে নেই।

কালীঘাট মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা, লখনউ ম্যাচের ভাবনায় নাইট শিবির

শেষ আপডেট: 11 April 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে নাইটরা বিশ্রীভাবে হেরেছে চেন্নাইয়ের কাছে। একেবারে অসহায় আত্মসমর্পণ করেছে কলকাতা দল। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে ইডেনে নামবে নাইট রাইডার্স।

ওই ম্যাচের আগে বৃহস্পতিবার কালীঘাট মন্দিরে পুজো দিলেন কলকাতা দলের চার ক্রিকেটার। শিবিরের অন্যতম মধ্যমণি রিঙ্কু সিং ছাড়াও পুজো দিতে গিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায় ও স্পিনার বরুণ চক্রবর্তী। নাইট দলের তারকাদের দেখে মন্দির চত্বরে ভিড় জমে যায়। যে চার ক্রিকেটার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, তাঁদের কেউই চলতি আইপিএলে ভাল ছন্দে নেই। রিঙ্কুকে গতবারের মতো বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে না। চার ম্যাচ মিলিয়ে করেছেন ৬৩ রান। স্পিনার বরুণ চক্রবর্তীরও ছন্দের অভাব। ইডেনের পিচে বরুণ সবসময় ভয়ঙ্কর, কিন্তু এবার তা দেখা যাচ্ছে না।

অনুকূল রায়েরও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। একমাত্র বেঙ্কটেশ আইয়ার বাকিদের মধ্যে মন্দের ভাল। নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত গত মরশুমে কালীঘাটে পুজো দিতে এসেছিলেন দলের ক্রিকেটারদের নিয়ে। এর আগে গৌতম গম্ভীরদেরও দেখা গিয়েছে কালীঘাটে আসতে।

রবিবার তারমধ্যে লখনউ ম্যাচে জয়ে ফেরা নিয়ে চিন্তায় নাইট শিবির। গত ম্যাচে দলের ব্যাটাররা ডাহা ফেল। ইডেনে সেই রানের খরা কাটানোর চ্যালেঞ্জ। নাইটদের প্রথম একাদশ কী হবে, সেই নিয়েও চিন্তায় কোচ ও দলের মেন্টর। গত ম্যাচে পুরো ফ্লপ হয়ে গিয়েছিল শাহরুখ খানের দল। ফের জয়ে ফেরার আশায় বিভোর শ্রেয়স আইয়ারের বাহিনী।


```