Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

গোলপোস্টে লাগল সেলিসের শট, নিশ্চিত গোল হাতছাড়া ইস্টবেঙ্গলের

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে কিন্তু অনেকটাই সতর্ক ফুটবল খেলতে হবে।

গোলপোস্টে লাগল সেলিসের শট, নিশ্চিত গোল হাতছাড়া ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের ফুটবলার রিচার্ড সেলিস

শেষ আপডেট: 24 January 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমেছে মাত্র দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্য়ে লাল-হলুদ সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ভেনেজুয়েলার ফুটবলার রিচার্ড সেলিস। এই ম্যাচের দ্বিতীয় গোলটা তাঁর পা থেকে আসতেই পারত। কিন্তু, রিচার্ডের কপালটা খারাপ যে বলটা কেরালার গোলপোস্টে লেগে ফিরে এসেছে। ম্যাচের প্রথমার্ধের খেলা ইতিমধ্য়ে শেষ হয়ে গিয়েছে। আপাতত ১-০ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।

ম্যাচের ৩৭ মিনিটে রিচার্ডের পায়ে গোল করার সুবর্ণ সুযোগটা এসেছিল। প্রায় ৪০ গজ দুরত্ব থেকে শটটি নিয়েছিলেন ভেনেজুয়েলার এই ফুটবলার। কেরালার গোলকিপার পজিশনে আসার আগেই বলটা গোলপোস্টে ধাক্কা খায়। দুর্দান্ত একটা সুযোগ তৈরি হয়েছিল বটে। কিন্তু, অল্পের জন্য সেটা হাতছাড়া হয়ে যায়। আর এই ব্যর্থতার পর রিচার্ড দুটো হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললেন। তিনি যে কতটা হতাশ, সেটা এই আচরণ থেকেই স্পষ্ট বুঝতে পারা গেল।

হাফটাইমের বিরতিতে ইস্টবেঙ্গল আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ২১ মিনিটে গোলটি করেছেন দলের রাইট উইঙ্গার পিভি বিষ্ণু। প্রায় মাঝমাঠ থেকে বলটা বাড়িয়েছিলেন অধিনায়ক ক্লেইটন সিলভা। লম্বা শট থেকে বলটা রিসিভ করার পর বিষ্ণু বলে ছোট দুটো টাচ করেন। অল্প সময়ের মধ্যেই যেভাবে গতি বাড়িয়ে তিনি কেরালার বক্সের মধ্যে ঢুকলেন, সেটা কার্যত দেখার মতো ছিল। শেষবেলায় লাল-হলুদের এই রাইট-উইঙ্গার পায়ের ছোট একটা টোকায় বলটা গোলকিপারের মাথার উপর দিয়ে বাড়িয়ে দেন। এরপর তো লাল-হলুদ সমর্থকদের গর্জনই বাকি ছবিটা স্পষ্ট করে দিয়েছে।

সেলিসের সেই গোলের মুহূর্ত

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে কিন্তু অনেকটাই সতর্ক ফুটবল খেলতে হবে। দ্বিতীয়ার্ধে দক্ষিণ ভারতের এই ফুটবল ফ্র্যাঞ্চাইজি বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠে। এটাই তাদের ফুটবল স্ট্র্যাটেলি। সেক্ষেত্রে এক গোলের লিড যে অস্কার ব্রুজোঁকে খুব একটা স্বস্তিতে রাখবে না, তা বলাই বাহুল্য। লাল-হলুদ সমর্থকদের আশা, দ্বিতীয়ার্ধের শুরুতেও যেন আরও একটা গোলের লিড নিতে পারে ইস্টবেঙ্গল। তাহলেই এই ম্যাচের রাশ তাদের হাতে থাকবে।


```