Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

Richa Ghosh RCB: আগুন ব্যাটিং রিচার, সঙ্গত কণিকার! আরসিবি-র সামনে উড়ে গেল গুজরাত

রিচা এবং কণিকার মধ্যে ৯৩ রানের ধামাকাদার পার্টনারশিপ গড়ে উঠেছে।

Richa Ghosh RCB: আগুন ব্যাটিং রিচার, সঙ্গত কণিকার! আরসিবি-র সামনে উড়ে গেল গুজরাত

ছক্কা হাঁকিয়ে ম্য়াচ জেতালেন রিচা ঘোষ

শেষ আপডেট: 14 February 2025 23:52

দ্য ওয়াল ব্যুরো: একেবারে হারের মুখ থেকে কীভাবে ম্যাচ বের করে আনতে, সেটা বোধহয় রিচা ঘোষের থেকে ভাল আর কেউ জানে না। ধামাকাদার হাফসেঞ্চুরির পর অ্যাশলে গার্ডনার যখন দ্বিতীয় ওভারে জোড়া উইকেট শিকার করেন, তখন অনেকেই বলতে শুরু করেছিলেন ম্য়াচটা গুজরাত জায়ান্টস নিজেদের পকেটে পুরে ফেলেছে। কিন্তু, রিচার ব্যাটিং যাবতীয় অঙ্ক বদলে দিল। সেই গার্ডনারের ওভারেই তিনি ২৩ রান সংগ্রহ করেন। সঙ্গে বদলে দেন এই ম্য়াচের ভাগ্যও। শেষ পর্যন্ত আরসিবি ৬ উইকেটে জয়লাভ করে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইনিংসের ১৬ ওভারে বল করতে এসেছিলেন গার্ডনার। এই ওভারে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে বাউন্ডারির হ্যাটট্রিক হাঁকান রিচা। এছাড়া দ্বিতীয় বলে একটি বিশাল ছক্কাও হাঁকিয়ে ছিলেন তিনি। আর এই একটা ওভারই গোটা ম্যাচের রং বদলে দেয়। কিন্তু, এখানেই থামেননি রিচা। তাঁর ব্যাট থেকে কার্যত রানের বন্যা দেখতে পাওয়া যায়। তবে রিচাকে যোগ্য সঙ্গত দেন কণিকা আহুজা। হারের মুখ থেকে কীভাবে জিততে হয়, সেটা এই দুই ব্যাটার দেখিয়ে দেন।

জয়ের জন্য ২০২ রানের টার্গেট ছিল আরসিবি-র সামনে। কিন্তু, শুরুটা তারা একেবারেই ভাল করতে পারেনি। দ্বিতীয় ওভারেই ফিরে যান স্মৃতি মান্ধানা (৯) এবং ড্যানি ওয়াট (৪)। এই ধাক্কা যে আরসিবি সমর্থকদের কাছে বড় ধাক্কা ছিল। এরপর ধীরে ধীরে জয়ের ভিত তৈরি করেন এলিস পেরি। ৩৪ বলে ৫৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ৬ চার এবং ২ ছয় ছিল। আর পেরি যেখানে দায়িত্ব ছাড়েন, ঠিক সেখান থেকেই হাল ধরলেন রিচা ঘোষ। তাঁর হাতেই এই ম্য়াচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। ২৭ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে যোগ্য সঙ্গত দেন কণিকা আহুজা। তিনি ১৩ বলে ৩০ রান করেন তিনিও। 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আরসিবি-র

মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টস হারার পর ব্যাট করতে নামে গুজরাত। কিন্তু, শুরুটা তারা একেবারে ভাল করতে পারেনি। লরা উলভার্ট এবং দয়ালন হেমলতা শুরুতেই আউট হয়ে ফিরে যান। কিন্তু, এরপর দলের অপর ওপেনার বেথ মুনি হাল ধরেন। তিনি ৪২ বলে ৫৬ রান করেন।

রেনুকা সিংয়ের ঝুলিতে সর্বাধিক উইকেট

গার্ডনারের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে গুজরাত ক্রিকেট দল নির্ধারিত ২০১ রান তোলে। এছাড়া শেষ ওভারে ডিয়েন্ড্রা ডটিন ১৩ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস যোগ্য সঙ্গত দেন। আরসিবি-র হয়ে রেণুকা সিং সর্বাধিক ২ উইকেট শিকার করেন। এছাড়া কণিকা আহুজা, জর্জিয়া বেরহ্যাম এবং প্রেমা একটি করে উইকেট শিকার করেছেন।


```