Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

Richa Ghosh: হারের মুখে দাঁড়িয়েও ব্যাটিং ধামাকা, RCB-কে জিতিয়ে কী বললেন রিচা?

এই একটি ওভার থেকে আরসিবি ২৩ রান সংগ্রহ করে।

Richa Ghosh: হারের মুখে দাঁড়িয়েও ব্যাটিং ধামাকা, RCB-কে জিতিয়ে কী বললেন রিচা?

আগুন ব্যাটিং পারফরম্য়ান্স করলেন রিচা ঘোষ

শেষ আপডেট: 14 February 2025 23:51

দ্য ওয়াল ব্যুরো: মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে রিচা ঘোষ যে ব্যাটিং পারফরম্যান্স করলেন, সেটা তাণ্ডব বললেও বোধহয় কম বলা হবে। এলিস পেরি (৫৭) হাফসেঞ্চুরি করার পর যখন আউট হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন অনেকেই আশঙ্কার করেছিলেন যে গত মরশুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোধহয় এই মরশুমের উদ্বোধনী ম্যাচটাই হেরে যাবে। ঠিক সেইসময় ব্যাট হাতে মাঠে নামলেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষ। সমর্থকদের বললেন, 'রুকো জারা, সবর করো।' অবশেষে চার-ছক্কার ফোয়ারা ছুটিয়ে ২০২ রানের টার্গেট হেলায় অর্জন করলেন।

গুজরাত জায়ান্টস দলের অধিনায়ক অ্যাশলে গার্ডনার একটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ত্রাস হয়ে উঠেছিলেন। ছক্কার হ্যাটট্রিক হাঁকানোর পাশাপাশি তিনি ২০০-র স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি করেন। মাত্র ২৫ বলে ফিফটি করেছিলেন। শেষপর্যন্ত ৩৭ বলে ৭৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এখানেই শেষ নয়। বল হাতেও যথেষ্ট বিব্রত করেন তিনি। দ্বিতীয় ওভারেই স্মৃতি মান্ধানা (৯) এবং ড্যানি ওয়াটের (৪) উইকেট শিকার করে আরসিবি-কে চাপে ফেলেছিলেন তিনি।

এরপর ফের ১৬ ওভারে বল করতে আসেন গার্ডনার। লক্ষ্য ছিল রিচার উইকেট। কিন্তু, বাংলার এই ক্রিকেটার পালটা জবাব দেন। ওভারের দ্বিতীয় বলে বিশাল ছক্কা হাঁকান এবং বুঝিয়ে দেন যে 'পিকচার আভি বাকি হ্যায় দোস্ত'। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে আসে বাউন্ডারির হ্যাটট্রিক। উল্লেখ্য, এই একটি ওভার থেকে আরসিবি ২৩ রান সংগ্রহ করে। সেইসঙ্গে ম্যাচের রংও একেবারে বদলে যায়।

এই ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার রিচার হাতেই তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করতে এসে রিচা বললেন, 'প্রথমদিকে উইকেটটা বোঝার জন্য কিছুটা সময় নিয়েছিলাম। শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। নিজের স্বাভাবিক খেলার উপরই রেখেছিলাম ভরসা। কণিকা এবং আমি দুজনেই বিশ্বাস করেছিলাম যে এই রানটা তাড়া করা সম্ভব। সেকারণে নিজেদের ইতিবাচক পারফরম্যান্স উজাড় করে দিয়েছিলাম। আমার একটাই পলিসি ছিল। বল দেখো, বল মারো। এই নীতিতেই আমি ব্যাট করে যাই। শেষপর্যন্ত সাফল্য আসে।'


```