Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

হাতে নগদ নিয়ে মুস্তাক আলি দলে নির্বাচন, নজিরবিহীন দুর্নীতি দিল্লি, অরুণাচলে

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) এমন দুর্নীতি তেমন দেখা যায়নি। হাতে নগদ নিয়ে রাজ্য দলে নির্বাচন এর আগেও হয়েছে। কিন্তু কোনও ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা সেটি পরিচালিত হচ্ছে, এমন নির্দশন ছিল না। সেটি ঘটেছে দিল্লি (Delhi),

হাতে নগদ নিয়ে মুস্তাক আলি দলে নির্বাচন, নজিরবিহীন দুর্নীতি দিল্লি, অরুণাচলে

শেষ আপডেট: 8 November 2021 11:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) এমন দুর্নীতি তেমন দেখা যায়নি। হাতে নগদ নিয়ে রাজ্য দলে নির্বাচন এর আগেও হয়েছে। কিন্তু কোনও ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা সেটি পরিচালিত হচ্ছে, এমন নির্দশন ছিল না। সেটি ঘটেছে দিল্লি (Delhi), অরুণাচল প্রদেশে, শুধু তাই নয়, উত্তরপ্রদেশ রাজ্যে এমন সার্কিট ছেয়ে গিয়েছে। যেখানে গুরগাঁওয়ের এক ম্যানেজমেন্ট কোম্পানি ঘুষ নিয়ে ক্রিকেটারদের নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করেছে। সব থেকে বড় কথা, ওই কোম্পানিতে এমন কিছু আধিকারিক রয়েছেন, যাঁদের সঙ্গে উত্তরপ্রদেশের ক্রিকেট কর্তাদের ভাল যোগাযোগ রয়েছে। বেশকিছু তরুণ ক্রিকেটার এই প্রক্রিয়ার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে। এরকমই এক ক্রিকেটারের নাম জানা গিয়েছে, তিনি বাংলার ক্রিকেটার, দানিশ মির্জা নামে অনুর্ধ্ব ১৯ দলের ওই ক্রিকেটার পুলিশে জানিয়েছে, ওই কোম্পানির আধিকারিক তাঁর থেকে ১০ লক্ষ টাকা নিয়ে দিল্লি মুস্তাক আলি টুর্নামেন্টে দলে সুযোগ করে দেবে বলেছিলেন। ওই আধিকারিকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আরও পড়ুন: ‘আইপিএল নয়, দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার দাও’, ক্রিকেটারদের বার্তা কপিলের বলা হয়েছে, ট্যালেন্ট হান্ট বা প্রতিভা অম্বেষণের নামে ওই ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন ক্রিকেটারদের থেকে টাকা তোলে। বেশ কয়েকজন উঠতি তারকাকে দলে স্থান করে দিয়ে নির্ভরযোগ্যতা অর্জন করা হয়েছে। এই কারণেই ওই কোম্পানিকে সিল করে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কোন কর্তাদের সুসম্পর্ক রয়েছে, সেটিও খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। এর আগে বাংলাতেও এমন ঘটনা ঘটেছে। সেখানে দেখা গিয়েছিল নির্দিষ্ঠ কোনও অ্যাকাদেমি কিংবা কোচিং ক্লিনিক থেকে ক্রিকেটারদের নাম নিয়ে তাদের রাজ্য দলে সুযোগ করে দেওয়া হয়েছে। পরে সেটি নিয়ে সিএবি কঠোর হতেই বিষয়টি উবে গিয়েছিল। উত্তরপ্রদেশ ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে বাংলার বেশকিছু তরুণদেরও নাম। তারা বাংলায় সুবিধে না করতে পেরে ভিনরাজ্যের দলে সুযোগ পেতে চেয়েছিল, সেটাই তাদের সর্বনাশ হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```