Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ইস্টবেঙ্গলে কোচ ফাউলারের সহকারি হবেন রেনেডি

দ্য ওয়াল ব্যুরো : হেভিওয়েট কোচই আনছে ইস্টবেঙ্গল। রবিবার ছুটির দিনে এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড)আইএসএলে খেলার বিষয়ে ইস্টবেঙ্গলকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। তারপরেই কোচ ঘোষণার তোড়জোর শুরু হয়ে গিয়েছে ময়দানের ক্লাব তাঁবুতে। এর মধ্

ইস্টবেঙ্গলে কোচ ফাউলারের সহকারি হবেন রেনেডি

শেষ আপডেট: 26 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : হেভিওয়েট কোচই আনছে ইস্টবেঙ্গল। রবিবার ছুটির দিনে এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড)আইএসএলে খেলার বিষয়ে ইস্টবেঙ্গলকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। তারপরেই কোচ ঘোষণার তোড়জোর শুরু হয়ে গিয়েছে ময়দানের ক্লাব তাঁবুতে। এর মধ্যেই লাল হলুদ ক্লাবের তরফে নতুন কোচের নাম ঘোষণা করে দেওয়া হবে। কোচের দৌড়ে এগিয়ে ছিলেন লিভারপুলের নামী প্রাক্তন তারকা রবি ফাউলার। তাঁকেই পছন্দ ক্লাবের ইনভেস্টর শ্রী সিমেন্টের কর্তা ব্যক্তিদের। আর কোচের বিষয়ে প্রধান উদ্যোগ নিয়েছিলেন কোম্পানির কর্ণধার মোহন বাঙ্গুরই, তিনি মূলত তাঁর পুত্রকে কোচের বিষয়ে বলেছিলেন। অনেকেই ইস্টবেঙ্গলের কোচ হতে চান, এই হিসেবে বায়োডাটা পাঠিয়েছিলেন। সেই তালিকায় ছিল ভার্ট ভান মারউইক, জোস পেকারম্যানের মতো কোচেরা। এমনকি ইংল্যান্ডের বিশ্বকাপার কোচ স্বেন এরিকসনের এজেন্টের সঙ্গেও কথা হয়েছিল। কিন্তু এরা প্রত্যেকেই বর্ষিয়ান কোচ, তাই ইনভেস্টরদের আধিকারিকরা চাইছেন না এদের সঙ্গে চুক্তি সারতে। সেদিক থেকে ৪৫ বছরের ফাউলারকে বিশেষ পছন্দ শুরু থেকেই। তিনি ব্রিসবেন রোয়ার ক্লাবে শেষ কোচিং করিয়েছেন। ভাল ইংরাজি বলেন বলে ফুটবলারদের সঙ্গে সহজে মিশতে পারবেন। আর যত বড় ফুটবলার ছিলেন, কোচ হিসেবেও নামডাক ভালই। যে দলেই হাত দিয়েছেন, সোনা ফলেছে। তাই ফাউলারকে চূড়ান্ত করে তাঁর নাম ঘোষণা করতে পারে ক্লাব সোমবারই, না হলে ৩০ সেপ্টেম্বর। কোচ ফাউলারের সঙ্গে সহকারি হিসেবে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন প্রাক্তন মিডফিল্ডার রেনেডি সিং। তিনি বড় দলে এই প্রথম কোচিং করাবেন। এর আগে নেরোকা এফসি ডেভিড প্ল্যাটের সহকারি হিসেবে কাজ করেছিলেন। রেনেডি এর আগে দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলেছেন, সেই কারণে লাল হলুদ দলের প্রতি আবেগ রয়েছে। তা ছাড়া রেনেডি ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফুটবলারদের সম্পর্কে ভালই জানেন। তাই নয়া কোচকে ভাল তথ্য পরিবেশনও করতে পারবেন বলে ধারণা।

```