Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রিয়াল মাদ্রিদই বিশ্বসেরা ক্লাব, সাফ জানিয়ে দিলেন মেসি

বার্সেলোনায় লিওনেল মেসি থাকাকালীন সময়ে খুব কমই সাফল্য পেয়েছিল রিয়াল। কিন্তু মেসির স্পেন ছেড়ে যাওয়ার পরবর্তী সময়ে বেশ আধিপত্য বিস্তার করে খেলে যাচ্ছে লস ব্লাঙ্কসরা।

রিয়াল মাদ্রিদই বিশ্বসেরা ক্লাব, সাফ জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসির বিচারে সেরা রিয়াল।

শেষ আপডেট: 7 June 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমেই ৩৫ বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন ও ১৫ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেতাব পেল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনায় লিওনেল মেসি থাকাকালীন সময়ে খুব কমই সাফল্য পেয়েছিল রিয়াল। কিন্তু মেসির স্পেন ছেড়ে যাওয়ার পরবর্তী সময়ে বেশ আধিপত্য বিস্তার করে খেলে যাচ্ছে লস ব্লাঙ্কসরা। এমন ক্লাবকেই বিশ্বের সেরা ক্লাব হিসেবে জানালেন আর্জেন্টাইন ফুটবল রাজপুত্র।

বর্তমানে কোপা আমেরিকা খেলতে আমেরিকার মিয়ামিতে ঘাম ঝরাচ্ছেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেখানেই ‘ইনফোবাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘যদি আপনি সেরা ক্লাব বলতে চান, তা হলে অবশ্যই রিয়াল মাদ্রিদ। কারণ  তারা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সম্প্রতি তারা দুরন্ত ফর্মে। এর আগে ম্যান সিটি জিতেছিল, তার আগে জিতেছে রিয়াল।

রিয়ালের প্রশংসা করলেও ম্যান সিটিকে ধারাবাহিকতার দিক থেকে সেরা দল বলেছেন লিও। তারপরেই ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিয়লার প্রশংসা করেছেন মেসি। তিনি বলেছেন, ‘‘আমার কাছে গুয়ার্দিওলার খেলার ধরন ভাল লাগে। যেভাবে তিনি ট্রেনিং করান, যেভাবে খেলোয়াড়দের তিনি বোঝান, তিনি আমার কাছে সবসময় স্পেশাল কোচ। যদি ধারাবাহিকতার কথা হয়, তা হলে ম্যান সিটি সেরা। ফল বিবেচনা করলে রিয়াল বিশ্বের সেরা ক্লাব।’’  

মেসি এই মুহূর্তে মিয়ামিতে নেই। তিনি দেশের হয়ে কোপা আমেরিকা খেলবেন। অবসর নিয়ে তিনি কিছু ভাবছেন না। 


```