মেসিহীন বার্সার দুঃখ ঘুচছে না, প্রথম ‘এল ক্ল্যাসিকো’য় মধুর জয় রিয়ালের
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) থাকা একরকম, আর না থাকলে দলের চেহারা বদলে যায়, সেটি ভালই টের পাচ্ছে বার্সেলোনা (Barcelona)। তাদের দুঃখ যাচ্ছে না, তারা হারছেই। এবার মরসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদ (Real Madrid) হারাল ২-
শেষ আপডেট: 24 October 2021 16:47
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) থাকা একরকম, আর না থাকলে দলের চেহারা বদলে যায়, সেটি ভালই টের পাচ্ছে বার্সেলোনা (Barcelona)। তাদের দুঃখ যাচ্ছে না, তারা হারছেই। এবার মরসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদ (Real Madrid) হারাল ২-১ গোলে।
বিশ্বের ফুটবল সমর্থকরা চেয়েছিলেন এই ম্যাচের দিকে। রিয়াল সমর্থকরা শেষ হাসি হাসলেও, বার্সার কান্না থামছে না।
ম্যাচে যদিও প্রায় সমানে সমানই লড়েছে দুই দল। কিন্তু সুযোগ কাজে লাগানোয় এগিয়ে ছিল রিয়াল। যার ফলে সহজ জয়ের পথেই এগিয়েছে লস ব্লাঙ্কোসরা। শেষ মুহূর্তে বার্সা একটি গোল শোধ করলেও কাজের কাজ হয়নি।
আরও পড়ুন: শচীন কন্যাকে নিয়ে চেলসি ম্যাচ দেখলেন শুভমান, পেলেন হ্যাট্রিকের জার্সি
২৫ মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। কিন্তু ডেস্টের শট একটুর জন্য পোস্ট মিস করে। কাউন্টার অ্যাটাকে ৩১ মিনিটে গোল তুলে নেয় রিয়াল। পরিকল্পিত আক্রমণ থেকে রডরিগোর পাস থেকে গোল করেন ডেভিড আলাবা। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে আনসু ফাতি বেশ কয়েকটি সুযোগ মিস করেন। ৭২ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ডকে তুলে সার্জিও আগুয়েরোকে নামান কোচ রোনাল্ড কোম্যান। তাতে কিছুটা গতি বাড়ে বার্সার।
৯৩ মিনিটে ভালভার্দের অ্যাসিস্ট থেকে মার্কো আসেনসিওর শট স্টেগান আটকে দিলেও রক্ষা করতে পারেননি। বার্সা গোলরক্ষকের হাত থেকে বল ছিটকে গেলে ফাঁকায় দাঁড়ানো লুকাস ভাসকুয়েজ জালে জড়িয়ে দেন।
৯৬ মিনিটে ডেস্টের কাছ থেকে বল পেয়ে একটি গোল শোধ করেন বদলি খেলোয়াড় আগুয়েরো। তবে তাতে কেবল হারের ব্যবধানই কমেছে। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।
৯ ম্যাচে ৬ জয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই কার্লো আনসেলিত্তির দল। সমান ম্যাচে সমান জয়ে সমান পয়েন্টে দুই নম্বরে সেভিয়া। ৯ ম্যাচে ৪ হয়ে ১৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে বার্সেলোনা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'