Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’বার এগিয়ে গিয়েও এল ক্ল্যাসিকোতে হার বার্সার, ঘরের মাঠে জ্বলে উঠল রিয়াল

পাঁচ ম্যাচের রুদ্ধশ্বাস এই লড়াইয়ে বার্সার কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল। পিএসজি-র কাছে লজ্জাজনক হারের পরে বার্সা কোচ জাভির কাছে দেখানোর বিষয় ছিল। তিনি সেই পরীক্ষায় ফেল করলেন।

দু’বার এগিয়ে গিয়েও এল ক্ল্যাসিকোতে হার বার্সার, ঘরের মাঠে জ্বলে উঠল রিয়াল

রিয়াল মাদ্রিদ

শেষ আপডেট: 22 April 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত রিয়াল মাদ্রিদ। ম্যাচে দু’বার পিছিয়ে গিয়েও দারুণভাবে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। এল ক্ল্যাসিকো ম্যাচে নিজেদের ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি রিয়ালের ফুটবলারদের।

ম্যাচে দারুণ শুরু করেছিল বার্সেলোনা। খেলার ছয় মিনিটের মাথায় ক্রিশ্চিয়ানসেন গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তারপর ১৮ মিনিটে রিয়ালের পক্ষে ভিনিসিয়াস জুনিয়র গোল করে সমতা ফেরান। ফের ৬৯ মিনিটে লোপেজ গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন।

পাঁচ ম্যাচের রুদ্ধশ্বাস এই লড়াইয়ে বার্সার কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল। পিএসজি-র কাছে লজ্জাজনক হারের পরে বার্সা কোচ জাভির কাছে দেখানোর বিষয় ছিল। তিনি সেই পরীক্ষায় ফেল করলেন। দলের কমজোরি ডিফেন্সের কারণে বার্সা বিপক্ষের মাঠে এসে ব্যর্থ।

টানা চারটি ম্যাচে জাভির বার্সাকে হারিয়েছে রিয়াল। শুধু তাই নয়, ঘরের মাঠে কার্লো আনসেলেত্তির ছেলেদের এমন দাপটে সারা বিশ্বের ফুটবল প্রেমীরাও অবাক হয়ে গিয়েছেন। ৩২টি ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল। ৭০ পয়েন্ট পেয়ে বার্সা দ্বিতীয় স্থানে রয়েছে। তিনে রয়েছে জিরোনা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গোল করে বার্সা। এবার গোল করেন ফারমিন লোপেজ। একেবারে কাছ থেকে বাঁপায়ের দারুণ শটে গোল করেন তিনি। এতে বার্সা এগিয়ে যায় ২-১ ব্যবধানে। তবে বার্সার দ্বিতীয় গোল শোধ করতে বেশি সময় নেয়নি রিয়াল। মাত্র ৪ মিনিট পরই লুকাস ভ্যাসকুয়েজের গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে রিয়াল।

অতিরিক্ত সময়ে এসে বার্সার ১ পয়েন্ট পাওয়ার আশাও শেষ করে দিয়েছেন রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহাম।  লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে বাঁপায়ের দারুণ শটে গোল করেন এই ইংলিশ তারকা। এতে ৩-২ গোলে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।


```