Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছেলেরা পারেনি ১৬ বছরেও, বেঙ্গালুরুকে ট্রফি দিল আরসিবি-র মেয়েরা

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মেয়েদের আইপিএল (উইমেন্স প্রিমিয়ার লিগ) জিতে নিল আরসিবি।

ছেলেরা পারেনি ১৬ বছরেও, বেঙ্গালুরুকে ট্রফি দিল আরসিবি-র মেয়েরা

WPL

শেষ আপডেট: 17 March 2024 23:09

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মেয়েদের আইপিএল (উইমেন্স প্রিমিয়ার লিগ) জিতে নিল আরসিবি। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি। এরপর ব্যাটে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই জয় তুলে নেন স্মৃতি মান্ধানারা।  

আরসিবি-র হয়ে বলে চমক দেন সোফি মলিনক্স। সপ্তম ওভার পর্যন্ত দাপটের সঙ্গে খেলছিল দিল্লি ক্যাপিটালস। তবে অষ্টম ওভারে বল করতে এসে এক ওভারে ৩ উইকেট নিয়ে নেন সোফি। খেলা কার্যত ওখানেই ঘুরে যায়। তারপর প্রায় নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে দিল্লির। ইনিংস শেষ হয়ে যায় ১১৩ রানে। 

মন্ধানারাও যে ব্যাট করতে প্রথম থেকে সাবলীল ছিলেন এমনটা নয়। কারণ এত কম রান তাড়া করতে নেমেও আরসিবি-কে লড়তে হয়েছে শেষ ওভার পর্যন্ত। হাতে ৮ উইকেট থাকলেও একটা সময়ে এমন পরিস্থিতি হয়েছিল যে বেঙ্গালুরু ম্যাচ হেরে যেতেও পারত। কিন্তু অবশেষে তিন বল বাকি থাকতে ম্যাচ তথা ফাইনাল পকেটে পুরে নেয় আরসিবি।    

২০০৮ থেকে শুরু হয়েছে আইপিএল। কিন্তু এত বছরেও তা এখনও জিততে পারেনি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তিনি অবশ্য এখন দলের অধিনায়ক নন। যদিও ট্রফির খরা কাটানোর চেষ্টা করেই চলেছে দল। এদিকে রবিবার মেয়েদের আরসিবি জিতে নিল উইমেন্স প্রিমিয়ার লিগ। 


```