
বিরাট কোহলি ও শ্রেয়াঙ্ক পাতিল।
শেষ আপডেট: 19 August 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে সোমবার সাড়ম্বরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। তারমধ্যে আরজি কর কাণ্ডের জেরে দেশ উত্তাল হয়ে উঠেছে। এমন একটা সন্ধিক্ষণে রাখি বন্ধন উৎসব ঘিরে ক্রিকেটেও সেই আবেগ বইছে।
এরমধ্যেই বিরাট কোহলিদের ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি পোস্ট ঘিরে আবেগের ঝড়। আরসিবি যে পোস্টটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে একটি ব্যাটের মধ্যে রাখি জড়িয়ে দেওয়া রয়েছে। লেখা, এভাবেই বোন-দিদিদের পাশে থাকুন ভাই-দাদারা।
কোহলিদের ফ্রাঞ্চাইজি দলের এই পোস্ট নিয়ে জানানো হয়েছে, যেভাবে ক্রিকেটাররা ব্যাটকে আগলে রাখেন, তেমনি দাদা-ভাইরাও বোনদের এভাবে রক্ষা করো। এমন একটি পোস্ট করা হল, যখন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বাংলা তো বটেই, দেশেও সমালোচনার ঝড় বইছে।
Protect your sisters the way our superstars protect their bats. ????
— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 19, 2024
Close to your heart, cozy in your hug. ???? #PlayBold #RakshaBandhan pic.twitter.com/m9EFNuIKaT
জাতীয় দলের ক্রিকেটাররাও এই ঘটনায় তোপ দেগেছেন। হরভজন সিং যেমন খোলা চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে। ভাজ্জি তো রীতিমতো যুদ্ধংদেহুী মনোভাব নিয়ে লিখেছেন, এই ঘটনা আমাদের মননকে খুন করেছে। এমন নারকীয় ঘটনার কোনও ব্যাখ্যা হয় না। কিন্তু কেন এত দেরি হচ্ছে এই ঘটনার কিনারা করতে।
যশপ্রিৎ বুমরা, সূর্যকুমার যাদবও এই ঘটনায় মুখ খুলেছেন। এমনকী সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহারাও দোষীদের শাস্তি নিয়ে সরব হয়েছেন।
ওই পোস্টে দেখা গিয়েছে, কোহলি ও শ্রেয়াঙ্ক পাটিলের ছবি দিয়ে পোস্ট করা হয়।