Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্লে-অফের আশা টিকে থাকল কোহলিদের, পন্থহীন দিল্লি হারল ৪৭ রানে

পরপর ৫ ম্যাচ জিতে আপাতত টগবগ করে ফুটছেন কোহলি-দু প্লেসিসরা।

প্লে-অফের আশা টিকে থাকল কোহলিদের, পন্থহীন দিল্লি হারল ৪৭ রানে

দিল্লিকে হারিয়ে প্লে-অফ আশা বাঁচিয়ে রাখল আরসিবি

শেষ আপডেট: 12 May 2024 23:18

দ্য ওয়াল ব্যুরো: শেষ চারের আশা এখনই ছাড়তে হচ্ছে না আরসিবি ফ্যানদের। বরং রবিবার দিল্লির বিরুদ্ধে ৪৭ রানে জিতে সেই আশা আরও একটু জোরালো হয়েছে তাঁদের। পরপর ৫ ম্যাচ জিতে আপাতত টগবগ করে ফুটছেন কোহলি-ডুপ্লেসিরা। কিন্তু এখনও অনেক অঙ্ক বাকি।  

গত ম্যাচে ওভার রেটের জন্য বিসিসিআই-এর শাস্তির মুখে পড়ে এই ম্যাচে ছিলেন না দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। আরসিবি-র কাছে এই ম্যাচ হেরেই প্লে-অফ খেলার থেকে কিছুটা দূরেই সরে গেল তাঁরা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ঘরের মাঠে বেঙ্গালুরু করে ১৮৭ রান। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় ১৪০ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে আজ ব্যর্থ হয়েছিলেন বেঙ্গালুরুর দুই তারকা ওপেনারই। মাত্র ৬ রানে আউট হন ডুপ্লেসি। এরপরই ২৭ রানেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট। ৩৬ রানে ২ উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর উইল জ্যাক্স এবং রজত পাতিদার ৮৮ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। ১৮৭ রান করে লড়াই জারি রাখে তাঁরা। 

বেঙ্গালুরুর এই মাঠে ১৮৮ টার্গেট করে জেতা খুব কঠিন ছিল না। তবে দিল্লির ব্যাটাররা কোনও সুযোগই কাজে লাগাতে পারেননি। মাত্র ৩০ রানের মধ্যে চার উইকেট হারায় দিল্লি। শাই হোপ এবং অক্ষর প্যাটেল দলকে টানতে থাকলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। ৩৯ বলে ৫৭ রানের ইনিংস কোনও কাজে আসেনি অক্ষরের। এই ম্যাচ হেরে লিগ টেবিলে ৬ নম্বরে নামল দিল্লি। তাঁরা ১২ পয়েন্টেই রইল। আর আরসিবি উঠে এল ৫ নম্বরে।   


```