Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এক ম্যাচ খেলেই বিশ্বকাপ শেষ অশ্বিনের, হার্দিককে 'দায়ী' করলেন ভারতীয় স্পিনার!

বাংলাদেশ ম্যাচে চোট পান ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

এক ম্যাচ খেলেই বিশ্বকাপ শেষ অশ্বিনের, হার্দিককে 'দায়ী' করলেন ভারতীয় স্পিনার!

শেষ আপডেট: 23 November 2023 20:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে, শেষ করেছে তাদেরই বিরুদ্ধে হেরে! প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ওই একটা ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর গোটা বিশ্বকাপ রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে ভারতীয় স্পিনারকে। যা নিয়ে বিশ্বকাপ শেষে আফসোস শোনা গেল অশ্বিনের গলায়। তিনি বলেই বসলেন, ভারতীয় দলের একজনের জন্য গোটা টুর্নামেন্টে আর খেলা হয়নি তাঁর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। কিন্তু তারপর থেকে তিন স্পিনারের পরিবর্তে তিন পেসার খেলানো হয়। বাদ পড়েন অশ্বিন। সেই নিয়ে এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি ভাবতেও পারেনি একটা ম্যাচ খেলে আমার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে।' পরবর্তী ম্যাচগুলিতে সুযোগ না পাওয়ার জন্য হার্দিক পান্ডিয়াকে 'দায়ী' করলেন অশ্বিন।

বাংলাদেশ ম্যাচে চোট পান ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তারপরের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চোটের কারণে হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। দলে সুযোগ পান সূর্যকুমার যাদব ও মহম্মদ শামি। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে প্রথম একাদশ পরিবর্তন করেননি কোচ রাহুল দ্রাবিড়। এই নিয়ে অশ্বিন জানান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল তাঁর। রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার পরিকল্পনায় ছিলেন তিনি। কিন্তু হার্দিক চোট পাওয়ায় দলে অলরাউন্ডার হিসেবে বিকল্প আর কেউ ছিল না। বাধ্য হয়েই সূর্য ও শামিকে খেলানো হয়।

এরপরই অশ্বিন বলেন, 'প্রথম ম্যাচে আমি ভাল বল করেছিলাম। হার্দিক চোট না পেলে আরও কয়েকটা ম্যাচ খেলতে পারতাম।' বিশ্বকাপের জন্য যখন প্রথম ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই, তখন সেখানে ছিলেন না অশ্বিন। এশিয়া কাপের মাঝে অক্ষর প্যাটেল চোট পাওয়ায় সুযোগ পান তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেনও তিনি। সেই ম্যাচে ১০ ওভার বল করে মাত্র ৩৪ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।


```