Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফাইনালে কি ভারতীয় দলে অশ্বিন! সম্ভাবনা জিইয়ে রাখলেন স্বয়ং ভারত অধিনায়কই

পিচের চরিত্র এখনই পুরোপুরি বোঝা সম্ভব নয়। দুই দলই এখনও চূড়ান্ত করতে পারেনি, ফাইনালের প্রথম একাদশ কী হবে।

ফাইনালে কি ভারতীয় দলে অশ্বিন! সম্ভাবনা জিইয়ে রাখলেন স্বয়ং ভারত অধিনায়কই

শেষ আপডেট: 18 November 2023 19:43

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্কেই সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আমদাবাদে ভারত-পাকিস্তানের ম্যাচ যে পিচে হয়েছিল, ফাইনালও সেই পিচেই হবে! যদিও এ ব্যাপারে কোনও সূত্রই নিশ্চিত করে কিছু বলতে পারেনি। রোহিত শর্মা থেকে শুরু প্যাট কামিন্স, শনিবার সকলেই পিচ দেখে এসেছেন। তবে পিচের চরিত্র এখনই পুরোপুরি বোঝা সম্ভব নয়। দুই দলই এখনও চূড়ান্ত করতে পারেনি, ফাইনালের প্রথম একাদশ কী হবে?

চলতি বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে ভারত। দুরন্ত ফর্মে আছে গোটা দল। এবারের বিশ্বকাপে ভারত প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রে তেমন পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি। বলা যায়, প্রতি ম্যাচেই সেট টিমই নামিয়েছে তারা। আর তাতেই সাফল্য এসেছে। হার্দিক পান্ডিয়ার ছিটকে যাওয়ার পরেই দলে একটা বড় বদল হয়। দলে শার্দূল ঠাকুরের জায়গায় আসেন মহম্মদ শামি। আর হার্দিকের জায়গায় সূর্যকুমার যাদব। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ম্যাচেই ভারত প্রথম একাদশে শেষ বদল করেছিল।

তারপর আর কোনও ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙেননি ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। ফাইনালের আগে কি প্রথম একাদশে কোনও বদল করবেন তিনি? নাকি একই দল নিয়ে ভারত নামবে কাপ জয়ের লড়াইয়ে? 

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, আমদাবাদের পিচ কেমন হচ্ছে তার ওপরই ঠিক হবে ফাইনাল ম্যাচের দল। তাই শেষ পর্যন্ত কারা থাকবেন দলে, আর কারা বাদ যাবেন তা বলা এখনই বলা সম্ভব নয়। রবিবার সকালে পিচের চরিত্র স্পষ্ট হবে। আগে যত ম্যাচ খেলা হয়েছে মাঠে, তার হিসেব করে ফাইনালের পিচের চরিত্র বোঝা সম্ভব নয়।

তবে ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে বল করতে দেখা যেতে পারে বলেও কেউ কেউ দাবি করছেন। ভারতীয় ক্রিকেট দলে অনুশীলনের সময় অশ্বিনকে বেশ অনেকক্ষণ নেটে হাত ঘোরাতে দেখা গেছে। বোলিং কোচের সঙ্গে পরামর্শও করেছেন তিনি। যা দেখে অনেকেই বলছেন, শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে রাখছেন অশ্বিন। যদি ফাইনালে তাঁকে নামতে হয়, তাতে যাতে অসুবিধায় পড়তে না হয় তাঁকে, তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ ভারতীয় স্পিনার। অশ্বিন দলে এলে ভারতের সুবিধা আরও একটা দিক থেকেও। বিশ্বকাপে হার্দিক না থাকায় ব্যাটিং লাইনআপের লোয়ার অর্ডার একটু নড়বড়ে। তাই অশ্বিন প্রথম একাদশে ব্যাটিং গভীরতা বাড়বে।  

পিচ যদি স্পিনার সহায়ক হয়, তবে ভারত ফাইনালে ৩ স্পিনার ২ পেসার--- এই কম্বিনেশনে দল সাজাতে পারে। চলতি বিশ্বকাপে শুধুমাত্র একটি ম্যাচই খেলেছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ১০ ওভার বল করে  মাত্র ৩৪ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। 

অশ্বিনের খেলার সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে রোহিতকে অশ্বিনের বিষয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'আমরা এটা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিইনি। আমরা আগামীকাল আবার পিচ মূল্যায়ন করব। আমাদের ১২-১৩ জন ঠিক আছে। কিন্তু পিচ দেখার পর সেইমতো দেখব আমাদের শক্তি কী। আমরা আগামীকালই সিদ্ধান্ত নেব।'

এখন প্রশ্ন হচ্ছে, যদি অশ্বিন দলে আসেন, তবে কার বাদ পড়ার সম্ভাবনা বেশি। ভারতীয় বোলিং ব্রিগেড বিচার করে বলা যায়, সেদিক থেকে মহম্মদ সিরাজের ঘাড়েই কোপ পরতে পারে। কারণ চলতি বিশ্বকাপে তাঁর ধারাবাহিকতার অভাব চোখে পড়ছে। দু'একটা ম্যাচ বাদে তেমন চোখ ধাঁধানো স্পেল দেখা যায়নি সিরাজের। তাই অশ্বিন প্রথম একাদশে সুযোগ পেলে বাদ পড়তে পারেন তিনিই!


```