Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রবি বিষ্ণোই যেন উড়ন্ত বাজপাখী! আইপিএলের সেরা ক্যাচ লখনউয়ের স্পিনারের

রবির বলে ব্যাটের কানায় লেগে বলটি উড়ে গেলে উড়ন্ত লখনউয়ের স্পিনার বাজপাখীর মতো ছোঁ মেরে ক্যাচটি নিয়ে নেন।

রবি বিষ্ণোই যেন উড়ন্ত বাজপাখী! আইপিএলের সেরা ক্যাচ লখনউয়ের স্পিনারের

শেষ আপডেট: 8 April 2024 16:55

দ্য ওয়াল ব্যুরো: একটা ক্যাচও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ হল, ক্যাচ নেওয়ার দক্ষতা। ক্যাচই ম্যাচ জয়ের চাবিকাঠি, এই প্রবাদ বারবার খেটে যায় আধুনিক ক্রিকেটে।

আইপিএলে এখনও পর্যন্ত ২০টি ম্যাচ হয়ে গিয়েছে। প্রতিটি ম্যাচের ক্যাচগুলোর মুহূর্তগুলিকে ফ্ল্যাশব্ল্যাকে দেখলে রবি বিষ্ণোইয়ের ক্যাচকেই সেরা মানছেন বিশেষজ্ঞরা।

রবিবার গুজরাত টাইটান্স ম্যাচে লখনউ দলের স্পিনার রবির কট অ্যান্ড বোল্ড শিকারে মুগ্ধ ধারাভাষ্যকাররা। গুজরাত ব্যাটিং ইনিংসের আট ওভারের মাথায় বোলিং করতে আসেন রবি। সেইসময় ক্রিজে ছিলেন কেন উইলিয়ামসন।

রবির বলে ব্যাটের কানায় লেগে বলটি উড়ে গেলে উড়ন্ত লখনউয়ের স্পিনার বাজপাখীর মতো ছোঁ মেরে ক্যাচটি নিয়ে নেন। বিদ্যুতের মতো ক্যাচটি তালুবন্দি করেছেন।

উইলিয়ামসন ওই বলটিতে পুল শট মারতে চেয়েছিলেন। কিন্তু বলটি উঠে যায়। ফলো থ্রুতে থাকা রবি ক্যাচটি নিয়েছেন অত্যন্ত ভাল রিফ্লেক্সে। ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন স্পিনার মুরলী কার্তিক। তিনি জানান, ওহ অসাধারণ! এরকম রিফ্লেক্স ক্যাচ হাজারে একটা দেখা যায়, রবির ক্যাচ এখনও পর্যন্ত আইপিএলের সেরা।   

লখনউ দলের ফিল্ডিং কোচ আবার জন্টি রোডস। তিনিই জানিয়েছেন, আমাদের ফিল্ডিং সেশনে রবিকে আমি কোনওদিন কামাই করতে দেখিনি। ও নিজেও বলে আমি বোলিং ও ফিল্ডিং করতে ভালবাসি। ক্রিকেট বিশ্ব এর আগে জন্টিকে এমন ক্যাচ ধরতে দেখেছে, রবি সেই মুহূর্ত ফের ফিরিয়ে আনলেন। 


```