Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ক্ষোভে, দুঃখে টোয়েন্টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (Taliban) শাসনে আফগানিস্তান (Afghanistan) হাঁসফাঁস করছে। রশিদ খান (Rashid Khan) বারবার নিজের শঙ্কার কথা জানিয়েছেন বিদেশে থেকেই। তিনি কাতর অনুরোধ করেছিলেন আফগানদের পাশে থাকার জন্য। তারপরেও তাঁর কপালে জুটল উপেক্ষা।

ক্ষোভে, দুঃখে টোয়েন্টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

শেষ আপডেট: 9 September 2021 18:10

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (Taliban) শাসনে আফগানিস্তান (Afghanistan) হাঁসফাঁস করছে। রশিদ খান (Rashid Khan) বারবার নিজের শঙ্কার কথা জানিয়েছেন বিদেশে থেকেই। তিনি কাতর অনুরোধ করেছিলেন আফগানদের পাশে থাকার জন্য। তারপরেও তাঁর কপালে জুটল উপেক্ষা। বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী টোয়েন্টি ২০ বিশ্বকাপের (World Cup) দল ঘোষণা করেছে। তাতে স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রশিদ খান। কিন্তু রাতে টুইট করে রশিদ নিজেই জানিয়েছেন, তিনি দল নির্বাচনী সভায় উপেক্ষার শিকার। তাঁর সঙ্গে আলোচনা না করেই দল গড়ে ফেলা হয়েছে। রশিদ খান তালিবানদের বিরুদ্ধে মন্তব্য করেছেন। সেই ঘটনাই কি তাঁকে অসম্মানিত করতে বাধ্য করল, সেই প্রশ্ন উঠছে। আফগানিস্তানের তারকা স্পিনার বলেছেন, আমি অসম্মানিত বোধ করেছি আমাকে না জানিয়ে দল গড়ে ফেলা হয়েছে। আমি সেই কারণেই সাধারণ সদস্য হিসেবে দলে থাকব। https://twitter.com/rashidkhan_19/status/1436014386636804098 এদিকে, ঘোষিত বিশ্বকাপ দলে ফিরেছেন তারকা ওপেনার মহম্মদ শাহজাদ। ৩৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি আফগানদের বিশ্বকাপ দলে বড় চমক। ২০১৯ সালে ইংল্যান্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মাঝপথে আফগানিস্তানের দল থেকে ছিটকে ফেলে দেওয়া হয় শাহজাদকে। ফলে তখনই বিশ্বকাপ শেষ হয় যায় এই ক্রিকেটারের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, তাদের নিয়ম ভঙ্গ করায় এক বছরের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছে শাহজাদকে। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় শাহজাদের ক্যারিয়ারই পড়ে যায় হুমকির মুখে। একপর্যায়ে ক্রিকেট ছেড়ে দেওয়ার হুমকি দেন। প্রায় দু’বছর পরে তিনি জাতীয় দলে ফিরলেন। তাঁর ফেরার দিনে রশিদ ছাড়লেন দেশের অধিনায়কত্ব।

```