Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বর্ণবিদ্বেষী মন্তব্য, নির্বাসিত বাজাজ

দ্য ওয়াল ব্যুরো: নির্বাসিত হলেন মিনার্ভা পাঞ্জাব মালিক রঞ্জিত বাজাজ। বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জন্য এক বছরের জন্য  এআইএফএফ পরিচালিত কোনও ফুটবল টুর্নামেন্টে মাঠে ঢুকতে পারবেন না তিনি। সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। ফেডারেশন সূত

বর্ণবিদ্বেষী মন্তব্য, নির্বাসিত বাজাজ

শেষ আপডেট: 14 May 2018 13:32

দ্য ওয়াল ব্যুরো: নির্বাসিত হলেন মিনার্ভা পাঞ্জাব মালিক রঞ্জিত বাজাজ। বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জন্য এক বছরের জন্য  এআইএফএফ পরিচালিত কোনও ফুটবল টুর্নামেন্টে মাঠে ঢুকতে পারবেন না তিনি। সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। ফেডারেশন সূত্রে খবর, এর আগেও নানারকমের অভিযোগ এসেছে বাজাজের বিরুদ্ধে। কখনও বিপক্ষ টিম ম্যানেজমেন্টের সঙ্গে খারাপ ব্যবহার তো কখনও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে গন্ডগোল, বারবার নাম জড়িয়েছে তাঁর। শেষ সংযোজন মিনার্ভার বিরুদ্ধে শিলং লাজংয়ের অনূর্দ্ধ ১৮ ম্যাচ। ১২ মে শিলংয়ের জেএনএল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলা ১-১ গোলে ড্র হয়। শৃঙ্খলা রক্ষা কমিটির বক্তব্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের বংশোদ্ভূত রেফারি পিনস্কেমমাম মাওথহের বিরুদ্ধে বাজাজ এই ম্যাচে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটির সভাপতি শ্রী উশানাথ ব্যানার্জির কমিটি জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে সাসপেনশনের মেয়াদ আরও বাড়বে। ম্যাচ কমিশনার বিশ্বজিৎ মিত্র তাঁর রিপোর্টে সব কথা উল্লেখ করেছেন। যদিও বাজাজ তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

```