Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রেলওয়েজকে দুমড়ে দিল দিল্লি, ব্যাট হাতে নামার সুযোগই পেলেন না কোহলি

প্রথম ইনিংসে করা ৬ রানের ব্যর্থতাই সার। এই স্মৃতি বুকে নিয়েই বাড়ি ফিরবেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভিড় করা ১৫ হাজার দর্শক।

রেলওয়েজকে দুমড়ে দিল দিল্লি, ব্যাট হাতে নামার সুযোগই পেলেন না কোহলি

দিল্লি বনাম রেলওয়েজ

শেষ আপডেট: 1 February 2025 16:50

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ইনিংসে করা ৬ রানের ব্যর্থতাই সার। এই স্মৃতি বুকে নিয়েই বাড়ি ফিরবেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভিড় করা ১৫ হাজার দর্শক। রেলওয়েজকে এক ইনিংস ও ১৯ রানে হারিয়েছে দিল্লি। তাই এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামবেন না বিরাট কোহলি। যে কারণে লাঞ্চের আগে ম্যাচের ভাগ্য মোটামুটি ঠিক হওয়ার পর এবং বিরাট যে আর ব্যাট করবেন না সেটা বুঝে বেশ কিছু দর্শক ঘরের নায়ককে ছুঁয়ে দেখতে নিরাপত্তার বেষ্টনী ভেঙে ছুটে আসেন মাঠে।

প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন কোহলি। যদিও অধিনায়ক আয়ুষ বাদোনির ৯৯ রান ও সুমিত মাথুরের ৮৬ রানের সুবাদে ৩৭৪ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ২৪১ রান করে রেলওয়েজ। ১৩৩ রানের লিড পায় দিল্লি। দ্বিতীয় ইনিংসে আরও সমস্যায় পড়ে রেলওয়েজ খেলোয়াড়রা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।

উল্লেখ্য, রনজি ট্রফিতে গত কয়েকদিন ধরেই আলোচনার শিরোনামে ছিলেন বিরাট কোহলি। সবাই আশা করেছিলেন, ঘরের মাঠে তিনি হয়তো রানের বন্য়া বইয়ে দেবেন। কিন্তু, সেই আশা পূরণ হয়নি। মাত্র ৬ রান করেই আউট হয়ে যান কোহলি। ক্লিন বোল্ড করেন হিমাংশু সাংওয়ান।

কোহলিকে দেখার জন্য বৃহস্পতিবারই (৩০ জানুয়ারি) গোটা স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল। আশা ছিল ম্যাচের প্রথমদিনই বিরাট ব্যাট করতে নামবেন। কিন্তু, দিনের শেষে সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। দ্বিতীয় দিন সকালবেলা যশ ধূল আউট হওয়ার পর কোহলি ব্যাট করতে নামেন। তবে বেশিক্ষণ উইকেটে সময় কাটাতে পারেননি। ১৫ বল খেলে তাঁর ব্যাট থেকে মাত্র ৬ রান বেরিয়েছে। এর মধ্যে একটাই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

২৮ ওভারে বল করতে এসেছিলেন হিমাংশু সাংওয়ান। অফসাইডের বাইরে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন হিমাংশু। কোহলি বলটা ড্রাইভ করতে গেলেও তাঁর ব্যাট এবং প্যাডের মাঝখানের গ্যাপ দিয়ে বল গলে অফ-স্টাম্প ছিটকে দেয়।

অফ স্ট্যাম্পের বাইরের বল সংক্রান্ত সমস্যা নিয়ে রঞ্জি খেলতে এসেছিলেন বিরাট। মনে করা হচ্ছিল, লাল বলের ঘরোয়া ক্রিকেটে এই রোগ সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন তিনি। কিন্তু সেই রোগ তো সারলই না। উলটে নতুন উপসর্গ বাড়িয়ে দিল চিন্তার ভাঁজ।


```