Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কল্যাণীর মাঠে জয় তুলে নিলেন মনোজরা, বাংলার দুরন্ত প্রত্যাবর্তন

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে (Ranji trophy) দারুণ জয় পেল বাংলা। শুক্রবার কল্যাণীর (kalyani stadium) মাঠে প্রতিপক্ষ বরোদাকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে মনোজ তিওয়ারির দল। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পেলেন তাঁরা। গতদিন বাংলার

কল্যাণীর মাঠে জয় তুলে নিলেন মনোজরা, বাংলার দুরন্ত প্রত্যাবর্তন

শেষ আপডেট: 13 January 2023 07:40

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে (Ranji trophy) দারুণ জয় পেল বাংলা। শুক্রবার কল্যাণীর (kalyani stadium) মাঠে প্রতিপক্ষ বরোদাকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে মনোজ তিওয়ারির দল। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পেলেন তাঁরা।

গতদিন বাংলার বোলাররা আসল কাজ সেরে রেখেছিলেন। এদিন সকালে মনোজ ও সুদীপ ঘরামি জয়ের রান তুলে বাংলাকে ছয় পয়েন্ট এনে দেন।

এভাবেও যে ম্যাচে প্রত্যাবর্তন ঘটতে পারে ভাবা যায়নি। বরোদার প্রথম ইনিংসে ২৬৯ রানের জবাবে বাংলা ১৯১ রানে শেষ হয়ে যায়। ৭৮ রানে পিছিয়ে ছিল মনোজের দল। কিন্তু দলের পক্ষে পেসাররা যা কাজ করেছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

ঈশান ও মুকেশ কুমারের অনবদ্য বোলিং বিপক্ষ দলকে দুরমুশ করে দিয়েছে। মুকেশ চার উইকেট ও ঈশান তিন উইকেট নেন।

১৭৭ রান করলে জিতবে এমন অবস্থায় খেলতে নেমে অধিনায়ক মনোজ ৬০ রান ও সুদীপ ৭৬ রানে অপরাজিত থেকে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। যদিও গত ইনিংসে অনুষ্টুপ মজুমদার ৯০ রানের ইনিংস না খেললে বাংলার এই জয় আসত না।

স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনেই দেহ পুঁতেছিল স্বামী, দেড় বছর পর গ্রেফতার অভিযুক্ত


```