Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ হারিয়েও শিক্ষা হয়নি রামিজের! ফের ভারতকে আক্রমণ প্রাক্তন পাক বোর্ড প্রধানের

দ্য ওয়াল ব্যুরো: একই রকম ভারত বিদ্বেষী রয়ে গিয়েছেন রামিজ রাজা (Ramiz Raja)। কিছুদিন আগেই তিনি পাকিস্তান (Pakistan) বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। পাক দলের প্রাক্তন অধিনায়ক রামিজ এর আগে বলছিলেন ভারতীয় দল এশিয়া কাপ

পদ হারিয়েও শিক্ষা হয়নি রামিজের! ফের ভারতকে আক্রমণ প্রাক্তন পাক বোর্ড প্রধানের

শেষ আপডেট: 29 December 2022 09:51

দ্য ওয়াল ব্যুরো: একই রকম ভারত বিদ্বেষী রয়ে গিয়েছেন রামিজ রাজা (Ramiz Raja)। কিছুদিন আগেই তিনি পাকিস্তান (Pakistan) বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। পাক দলের প্রাক্তন অধিনায়ক রামিজ এর আগে বলছিলেন ভারতীয় দল এশিয়া কাপে খেলতে না এলে পাক দলও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এই মন্তব্য ভাল ভাবে নেয়নি পাক ক্রিকেট মহল। বোর্ডের বাকি কর্তারা অনাস্থা এনে রামিজকে সরিয়ে দেন।

ভাবা গিয়েছিল ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন রামিজ। কিন্তু কোথায় কি! ফের ভারতীয় দলকে আক্রমণ করে বলেছেন ভারত টি ২০ বিশ্বকাপে আমাদের কাছে হেরে খুব ভয় পেয়ে গিয়েছে। তাই ওরা খেলতে আসতে চাইছে না।
ভারতীয় দল এর আগে বাবর আজমদের কাছে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায়।

রামিজ দাবি করেছেন তাঁর সময়ে পাক দলের প্রভূত উন্নতি হয়েছে। তিনি এও বলেছেন ভারতকে হারানো তার বড় সাফল্য।

যদিও রামিজের বক্তব্য খুব একটা পাত্তা পাচ্ছে না। বরং পাক বোর্ডের নতুন চেয়ারম্যান জানিয়েছেন রামিজ দায়িত্ব পেয়ে পুরো বোর্ডের কাজকে নষ্ট করে দিয়েছেন।

রামিজ সরতেই পাক জাতীয় দলের মুখ্য নির্বাচক হয়েছেন শাহিদ আফ্রিদি। তিনি এসে পুরো দলকে ঢেলে সাজাচ্ছেন।

টি২০ মহিলা বিশ্বকাপ দলে দুই বঙ্গ তনয়া, পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের


```