
শেষ আপডেট: 24 August 2023 16:18
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি আটপৌরে মায়েরা এমন হয়, এটাই আমরা জেনে এসেছি। মাধ্যমিক পরীক্ষার সময় যখন অনেক মায়েরা তাঁদের ছেলে মেয়েদের জন্য স্কুলের ঠিক বাইরে অপেক্ষা করে থাকেন।
সেই মায়েদের হাতে থাকে ডাবের জল, কখনও বা মুসম্বি লেবু অথবা কখনও বা রুটি তরকারি বা বাটার টোস্ট বা আরও অনেক কিছু।
এবার এই পরিস্থিতির কথা একবার ভাবুন। যেখানে ছেলে প্রজ্ঞানন্দ (Praggnanandhaa) খেলছেন বিশ্ব দাবার ফাইনাল (world chess championship)। খেলা চলছে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে।
মা নাগালক্ষ্মী ঠায় দাঁড়িয়ে দাবা হলের বাইরে। পাশেই সারা বিশ্বের মিডিয়ার ভিড়। কৌতুহলী মানুষের আনাগোনা চলছে। আর ছেলের জন্য সমানে প্রার্থনা করে চলেছেন দক্ষিণ ভারতীয় এক মা। যাঁকে দেখে কেউ বলবে না তিনি দাবার বিশ্ব রানার্সের গর্ভধারিনী। খুব সাধারণ তিনি। কপালে চন্দনের তিলক, ছেলে প্রজ্ঞার কপালেও তাই। যদিও ছেলে দাবার মহাতারকা হলে কী হবে, মা দাবা খেলতে জানেন না। ছেলে ও মেয়েদের জন্য সময় দিতে গিয়ে দাবা শেখা হয়ে ওঠেনি।
সেই কারণে যেখানেই তিনি যান, ছেলের জন্য টিফিন বাটিতে থাকে লোভনীয় নানা পদ।
বৃহস্পতিবার খেলা শেষে প্রজ্ঞানন্দকে মিডিয়ার প্রতিনিধিরা জিজ্ঞাসা করেছিলেন যে, এবার আপনি কী করতে চান?
সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে ভারতীয় দাবার নতুন উল্কা বলেছেন, আমি এবার মায়ের হাতের দক্ষিণ ভারতীয় খাবার খেতে চাই। তার মধ্যে বলেছেন মশালা ধোসা, ইডলি ও সম্বর ডালের কথা।
ফাইনালের টেনসন শেষ। হয়তো হেরে গিয়ে রানার্স হলেন। কিন্তু প্রজ্ঞা এবার ফিডে ক্যান্ডিডেটস দাবাতেও বিশ্বের সেরা দাবাড়ুদের সঙ্গে খেলবেন।
প্রজ্ঞার কামব্যাক হবেই, দ্বিগুণ খিদে নিয়ে ও ফিরবে, সাহস যুগিয়ে বললেন সৌরভ