Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: দল হারলেও নজির গড়লেন রজত পাটিদার, ভাঙলেন শচিনের রেকর্ড

গতকাল আরসিবি অধিনায়ক রজত পাটিদার ১৮ বলে ২৩ রান তোলেন। সেভাবে রান করতে পারেননি। কিন্তু তাতেই ব্যক্তিগত কীর্তি গড়ে ফেলেন।

IPL 2025: দল হারলেও নজির গড়লেন রজত পাটিদার, ভাঙলেন শচিনের রেকর্ড

রজত পাটিদার

শেষ আপডেট: 19 April 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: দল ভাল খেলেনি। ব্যাটসম্যানরা হতাশ করেছে। তবু পরাজয় সত্ত্বেও ব্যক্তিগত মাইলস্টোন অর্জন করেছেন রজত পাটিদার (Rajat Patidar)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়ক দলের হার বাঁচাতে না পারলেও ভেঙেছেন শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড।

গতকাল ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (PBKS) মুখোমুখি হয় আরসিবি (RCB)। সন্ধ্যার আচমকা বৃষ্টির কোপে পড়ে এই চর্চিত দ্বৈরথ। কমিয়ে আনা হয় ওভার লিমিট। কাটছাঁটের পর তা দাঁড়ায় ইনিংস পিছু ১৪ ওভারে।

প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু তোলে ৯৫ রান। সেটাও দীর্ঘদেহী ব্যাটার টিম ডেভিডের কল্যাণে। একা ডেভিডই তোলেন ৫০ রান। তাও ২৬ বলে। তা ছাড়া বাকিরা সকলেই ব্যর্থ হন।

৯ উইকেট খুইয়ে ৯৬ রানের টার্গেট দাঁড় করানোর পর বল হাতে শুরুটা খারাপ করেননি বেঙ্গালুরু পেসাররা। ছন্দে ছিলেন জস হেজেলউড। ১৪ রানে ৩ উইকেট তুলে দলকে লড়াইয়ে ফিরিয়েও এনেছিলেন। কিন্তু নেহাল ওয়াধিরা শেষ লগ্নে পাঞ্জাবের পরিত্রাতা হয়ে ওঠেন। ১৯ বলে করেন ৩৩ রান তিনি। যার দৌলতে মাত্র ১২ ওভার ১ বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস।

গতকাল আরসিবি অধিনায়ক রজত পাটিদার ১৮ বলে ২৩ রান তোলেন। সেভাবে রান করতে পারেননি। কিন্তু তাতেই ব্যক্তিগত কীর্তি গড়ে ফেলেন। আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েন। মাত্র ৩০ ইনিংস খেলেই এই নজির ছুঁয়েছেন রজত। আগে একমাত্র সাই সুদর্শন। যিনি চলতি মরশুমে গুজরাত টাইটানসের হয়ে খেলছেন। সুদর্শন ২৫ ইনিংসেই হাজার রান করার রেকর্ড গড়েছেন। এ ছাড়া শচিন তেন্ডুলকর, রুতুরাজ গায়কোয়াড়েরও এই কীর্তি রয়েছে। কিন্তু তাঁরা দুজনেই ৩১টি করে ম্যাচ খেলেছেন।

এর পাশাপাশি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে পঁয়ত্রিশের উপর গড় এবং দেড়শোর উপর স্ট্রাইক রেট রেখে হাজার রান তোলার রেকর্ড তুলেছেন রজত পাটিদার।

গতকালের পরাজয়ের পর আইপিএল টেবিলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেল পাঞ্জাব। সাতটি ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছেন শ্রেয়স আইয়াররা। অন্যদিকে এই মুহূর্তে আরসিবি রয়েছে আট নম্বর স্থানে।


```